মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের ওপর ২৫% শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন। শুক্রবার (২৩ মে) ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রে যেসব আইফোন বিক্রি হবে, সেগুলো ভারত বা অন্য কোথাও নয়, যুক্তরাষ্ট্রে তৈরি করতে হবে।
গত মাসে রয়টার্স জানিয়েছিল, চীনের ওপর ট্রাম্পের শুল্ক আরোপের ফলে সরবরাহ-শৃঙ্খল উদ্বেগ এবং আইফোনের দাম বৃদ্ধির আশঙ্কার মধ্যে অ্যাপল ভারতকে একটি ‘বিকল্প উৎপাদন কেন্দ্র’ হিসেবে স্থান দিচ্ছে।
আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, জুন প্রান্তিকে যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া তাদের বেশিরভাগ স্মার্টফোন ভারত থেকে আসবে। তবে এর মধ্যেই ট্রাম্প নিজ দেশে ফোনগুলো উৎপাদনের ওপর জোর দিলেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি অনেক আগেই অ্যাপলের টিম কুককে জানিয়েছি, আমি আশা করি তাদের আইফোনগুলো- যেগুলো যুক্তরাষ্ট্রে বিক্রি হবে, সেগুলো ভারত বা অন্য কোথাও নয়, যুক্তরাষ্ট্রে তৈরি করতে হবে। যদি তা না হয়, তাহলে অ্যাপলকে কমপক্ষে ২৫% ট্যারিফ দিতে হবে।
এনডিটিভির প্রতিবেদন অনুসারে, ট্রুথ সোশ্যালে ট্রাম্পের এমন সতর্কবার্তার পরপরই প্রি-মার্কেট ট্রেডিংয়ে অ্যাপলের শেয়ারের দাম ২.৫% কমে যায়। যার ফলে মার্কিন স্টক ইনডেক্স ফিউচারের দাম কমে যায়।
এ বিষয়ে অ্যাপল তাৎক্ষণিকভাবে রয়টার্সের মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
