বৃটিশ বাংলাদেশীদের সাফল্যে আরেকটি পালক যুক্ত হলো নর্থ লন্ডনের হ্যারিংগে কাউন্সিলের ইতিহাসে এই প্রথম একজন বৃটিশ-বাংলাদেশি কাউন্সিলর আহমেদ মাহবুব মেয়র হিসেবে দায়িত্ব গ্রহনের মধ্য দিয়ে। টটেনহ্যাম টাউন হলে হ্যারিংগে কাউন্সিলের বার্ষিক ফুল কাউন্সিল সভায় হোয়াইটহাট লেইন ওয়ার্ডের কাউন্সিলর ও ডেপুটি মেয়র আহমেদ মাহবুবকে আগামী সেশনের জন্য মেয়র হিসেবে নির্বাচিত করা হয়। এতে নবনির্বাচিত মেয়রকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন কাউন্সিল লিডার পেরি আহমেট সহ অন্যান্য কাউন্সিলররা।
মেয়র হিসেবে দায়িত্ব নিয়ে আহমেদ মাহবুব বলেন- মাল্টিকালচালচারেল এই কাউন্সিলে সকল বর্ণ, ধর্ম, গোত্রের মানুষকে নিয়ে মিলেমিশে তিনি কাজ করবেন। এতে তিনি কাউন্সিলর ও নাগরিকদের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, কাউন্সিলর আহমেদ মাহবুব বৃটেনে জন্ম নেওয়া ও বেড়ে উঠা বাংলাদেশী হ্যারিটেজ। মেয়র মাহবুব দায়িত্বকালে সিটিজেন এডভাইস ব্যুরো চ্যারিটির জন্য কাজ করবেন। মেয়র মাহবুব ২০১৮ সালের লন্ডনের বিখ্যাত কুইনমেরী ইউনিভার্সিটিতে পড়ার সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। তার বাবার বাড়ি সুনামগঞ্জের ছাতক পৌরসভায়। মেয়র মাহবুবের বাবা লন্ডনের একজন সলিসিটর ও ছাতক সমিতির সাবেক সাধারণ সম্পাদক গোলাম জিলানী মাহবুব। দাদা ছাতকের প্রবীণ চিকিৎসক ডাঃ গোলাম মন্তকা আজাদ।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
