দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তের গুলিতে মো. মহিউদ্দিন শেখ (৪৬) নামে বাংলাদেশি এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত মো. মহিউদ্দিন শেখ মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের পাঁচলদিয়া গ্রামের আবদুল মান্নান শেখের ছেলে।
স্থানীয় সময় শুক্রবার (১৬ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথ শহরের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তের গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
এরই মধ্যে এ ঘটনা সংক্রান্ত সিসিটিভির একটি ফুটেজ সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, মহিউদ্দিন শেখ নিজ ব্যবসা প্রতিষ্ঠানে দাঁড়িয়ে থাকা অবস্থায় এক দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যান।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ২৪ বছর আগে জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় যান মহিউদ্দিন শেখ। সেখানে গিয়ে তিনি পোর্ট এলিজাবেথ শহরে ব্যবসা শুরু করেন। শুক্রবার রাতে হঠাৎ তার মৃত্যুর খবর আসে।
More Stories
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ গেছে ৫ বাংলাদেশির : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। চলমান পরিস্থিতিতে ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি নাগরিকদের...
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
