সামাজিকভাবে আওয়ামী লীগের গ্রহণযোগ্য ব্যক্তি এবং দলটির সমর্থক হয়েও যারা বিএনপির কার্যক্রমে বাধা দেননি তারা বিএনপিতে যোগ দিতে পারবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার (১৭ মে) দুপুরে চট্টগ্রাম নগরের কাজীর দেউরীর দলীয় কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এমনটা জানান তিনি।
চট্টগ্রাম বিভাগীয় বিএনপির উদ্যোগে ‘সদস্য নবায়ন’ কর্মসূচির উদ্বোধনী উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু মাহমুদ চোধুরী বলেন, আমাদের সামনে দীর্ঘদিন পর এভাবে সদস্য সংগ্রহ করার সুযোগ এসেছে। এই সুযোগকে কাজে লাগাতে হবে।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, দেশের সবচেয়ে বড় দল বিএনপিতে যোগ দেয়া গর্বের বিষয়। প্রতিটি ইউনিট এজন্য অনুষ্ঠান করে সবার উপস্থিতিতে দলের সদস্য সংগ্রহ করবে। এগুলো মেইনস্ট্রিম মিডিয়ায় (মূলধারার গণমাধ্যম) প্রচার করতে হবে। সেই সঙ্গে ফেসবুকেও দিতে হবে।
সদস্য নেয়ার সময় কয়েকটি বিষয়ে খেয়াল রাখার পরামর্শ দিয়ে তিনি বলেন, সামাজিকভাবে অগ্রহণযোগ্য, চাঁদাবাজ, সন্ত্রাসী ও দুর্নীতিবাজ ব্যক্তিকে দলে নেয়া যাবে না। যাদের কারণে আমাদের ভোট কমে যাবে। আবার আওয়ামী লীগের কাউকে দলে নেয়া যাবে না। তবে আওয়ামী লীগের সমর্থক থাকার পর বিএনপির কার্যক্রমে বাধা দেয়নি, আমাদের ওপর জুলুম করেনি, উল্টো ভেতরে-ভেতরে আমাদের সহযোগিতা করেছে, এমন ব্যক্তিদের দলে নিতে কোনো সমস্যা নেই। তবে গোপনে কাউকে সদস্য করা যাবে না। দলে যোগ দিতে হলে প্রকাশ্যে ঘোষণা দিয়ে বিএনপিতে প্রকাশ্যে যোগ দিতে হবে।
নগরের কাজীর দেউরীর দলীয় কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ প্রমুখ বক্তব্য দেন।
More Stories
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ গেছে ৫ বাংলাদেশির : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। চলমান পরিস্থিতিতে ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি নাগরিকদের...
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
