আইএমএফের শর্ত মেনে গভীল রাতে এনবিআর বিলুপ্ত করে দুটি বিভাগ করার পর ডলারের বিনিময় হারে নমনীয়তা আনার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বৈদেশিক মুদ্রা বেচা-কেনায় ‘ক্রলিং পেগ’র করিডোর আড়াই শতাংশ থেকে বাড়িয়ে ৪ শতাংশ করা হতে পারে। এতে করে ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির প্রায় ১৩০ কোটি ডলার পেতে যাচ্ছে বাংলাদেশ।
বুধবার গভর্নর ড. আহসান এইচ মনসুর সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন বলে জানা গেছে।
দুবাইয়ে পাচার হওয়া অর্থ উদ্ধারে বিভিন্ন পক্ষের আলোচনার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর এখন সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন। আগামী ১৭ মে তার দেশে ফেরার কথা। এর মধ্যে আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের ডাকা সংবাদ সম্মেলন গভর্নর ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন।
জানা গেছে, বাংলাদেশ ব্যাংক ডলারের বিনিময়হার নির্ধারণে আরও নমনীয় করতে সম্মত হয়েছে। বিদ্যমান ‘ক্রলিং পেগ’ পদ্ধতিতে এ নমনীয়তা দেখানো হবে। এক্ষেত্রে ডলারের মধ্যবর্তী দর বর্তমানের ১১৯ টাকার সঙ্গে চার শতাংশ করিডোর দেওয়া হতে পারে। বর্তমানে যা আড়াই শতাংশ রয়েছে। এই করিডোর মানে হলো– ডলারের মধ্যবর্তী দরের সঙ্গে সর্বোচ্চ ও সর্বনিম্ন উঠানামার সীমা। এর ফলে ডলারের দর সামান্য বাড়তে পারে।
আইএমএফের ৪৭০ কোটি ডলার ঋণ কর্মসূচির তিন কিস্তি পেয়েছে বাংলাদেশ। বিভিন্ন শর্তের কারণে চতুর্থ ও পঞ্চম কিস্তি দীর্ঘদিন ধরে আটকে আছে। ঋণ ছাড়ের আগে আইএমএফের শর্তের অগ্রগতি যাচাইয়ে গত মাসে একটি মিশন ঢাকা সফর করে। কোনো ধরনের সমঝোতা ছাড়াই তারা ঢাকা ছাড়ে। মূলত, বিনিময় হার নিয়েই দুই পক্ষ সমঝোতায় আসতে পারেনি। যে কারণে আলোচনা গড়ায় ওয়াশিংটনে। গত মাসের শেষ দিকে আইএমএফের বসন্তকালীন বৈঠকের ফাঁকে এ বিষয়ে বাংলাদেশ প্রতিনিধিদলের সাইডলাইনে আলাদা বৈঠক হয়। সেখানেও সমঝোতায় পৌঁছাতে না পেরে গত ৫ ও ৬ এপ্রিল দুই পক্ষ ভার্চুয়াল বৈঠক করে। এসব বৈঠকের ভিত্তিতে অবশেষে দুই পক্ষ সমঝোতায় পৌঁছেছে। সে আলোকে শিগগিরই স্টাফ লেভেল চুক্তি হতে পারে।
More Stories
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশটি আমাদের সবার। এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনাদের সহযোগিতা থাকলে...
সরকার ভুল পথে হাঁটলে ঠিক পথ দেখাবে এনসিপি: নাহিদ ইসলাম
সরকারি দল যদি ভুল পথে হাঁটে, তবে তাদের সঠিক পথ দেখাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক...
সৌদি আরবে বুধবার চাঁদ দেখার আহ্বান, পরদিন হতে পারে ঈদ
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এই চাঁদ দেখার...
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন,...
