ক্তরাষ্ট্রের সঙ্গে ১৪২ বিলিয়ন মার্কিন ডলারের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে সৌদি আরব। হোয়াইট হাউস এই চুক্তিটিকে ‘ইতিহাসের বৃহত্তম প্রতিরক্ষা চুক্তি’ হিসেবে অভিহিত করেছে।
মঙ্গলবার (১৩ মে) রিয়াদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেন। খবর বিবিসির।
প্রতিবেদনে বলা হয়, এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র সৌদি আরবকে অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম ও পরিষেবা সরবরাহ করবে।
চুক্তিতে অন্তর্ভুক্ত প্রধান ক্ষেত্রগুলো হলো—বিমানবাহিনীর উন্নয়ন ও মহাকাশ সক্ষমতা, বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা, সমুদ্র ও উপকূলীয় নিরাপত্তা, সীমান্ত নিরাপত্তা ও সামরিক বাহিনীর আধুনিকীকরণ এবং তথ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন।
এ ছাড়া এই প্যাকেজের মধ্যে সৌদির সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্য ব্যাপক প্রশিক্ষণ ও সহায়তা প্রদান করবে যুক্তরাষ্ট্র। এর মধ্যে দেশটির সামরিক একাডেমি ও সামরিক চিকিৎসা পরিষেবার উন্নতিও অন্তর্ভুক্ত রয়েছে। যদিও এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি দুই দেশ।
মধ্যপ্রাচ্যে তিন দিনের সফরের অংশ হিসেবে আজ সৌদি আরবে পৌঁছেন ট্রাম্প। রিয়াদে পৌঁছানোর পর সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বিমানবন্দরে প্রেসিডেন্ট ট্রাম্পকে উষ্ণ অভ্যর্থনা জানান। এরপর রাজ দরবারে মধ্যাহ্নভোজ শেষে বৈঠকে বসেন দুই নেতা।
কিছুক্ষণের মধ্যে রিয়াদের একটি কনফারেন্স সেন্টারে বিনিয়োগ ফোরামের একটি অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে। এতে সৌদি আরব ও আমেরিকার প্রধান বিনিয়োগকারীরা অংশ নিচ্ছেন। সেই অনুষ্ঠানে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের একটি যৌথ ভাষণের দেওয়ার কথা।
More Stories
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
