আওয়ামী লীগ সরকারের সময় সংবিধানকে দলীয়করণ এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৯ মে) রাজধানীর খামারবাড়িতে আয়োজিত ইস্টার পুনর্মিলনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, ‘পাঁচ আগস্ট যেভাবে শেখ হাসিনা পালিয়েছেন, ঠিক একইভাবে দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। অন্তর্বর্তীকালীন সরকার নাকি কিছুই জানে না—তাহলে তারা জানে কী?’
তিনি বলেন, সংস্কারের নামে একদিকে পলাতক স্বৈরাচারের দোসরদের পালানোর সুযোগ দেওয়া হচ্ছে, অন্যদিকে গণতন্ত্রকামী দলগুলোর মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা চলছে। একইসঙ্গে চলছে দোসরদের পুনর্বাসনের প্রচেষ্টা।
তিনি আরও বলেন, ‘স্বাধীনতার যে প্রত্যাশা নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল, আওয়ামী লীগের আমলে তার প্রতিচ্ছবি আমরা দেখতে পাইনি। তারা সংবিধানকে দলীয় সংবিধানে পরিণত করেছে। তাই সংবিধান সংস্কার এখন সময়ের দাবি।’
তারেক রহমান বলেন, ‘ফ্যাসিস্টরা দেশ ছাড়ার পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একটি সুযোগ এসেছে। এই সুযোগ কাজে লাগাতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, যেন ভবিষ্যতে কেউ ষড়যন্ত্র করতে না পারে।’
তিনি আরও আহ্বান জানান, ‘প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব নিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। এ দেশ কোনো ব্যক্তি বা দলের নয়, এ দেশের মালিক জনগণ।’
More Stories
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ গেছে ৫ বাংলাদেশির : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। চলমান পরিস্থিতিতে ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি নাগরিকদের...
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
