আওয়ামী লীগের ক্লিন ইমেজের কর্মীরাও বিএনপির সদস্য হতে পারবেন বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (৮ মে) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
রিজভী বলেন, আওয়ামী লীগের আমলেও যারা হয়তো একসময় আওয়ামী লীগ করতেন কিন্তু আওয়ামী লীগের এই দুঃশাসন, বর্বরোচিত কর্মকাণ্ড, লুটপাট, টাকা পাচার এটিকে পছন্দ করেনি, এই ধরনের মানুষ- তারা আগেই আওয়ামী লীগ থেকে সরে গেছেন, তারা আসতে পারবেন না কেন! এছাড়াও আমরা চাচ্ছি সমাজে যারা ফ্রেশ মানুষ (তাদেরকে)। আমাদের যে আদর্শ তা বিশ্বাস করেন কিনা তারপর আমরা যাচাই-বাছাই করবো।
তিনি বলেন, যাচাই-বাছাই তো নিশ্চয়ই থাকতে হবে, কারণ কোনো দোসররা এলাকায় সন্ত্রাসী করেছে, জমি দখল করেছে, টাকা পাচার করেছে তারা নানাভাবেই ঢুকে পড়ার চেষ্টা করবে সেটাকে যাতে খুব শক্তভাবে এড়িয়ে যেয়ে একেবারে সমাজের ফেশ মানুষ যাদের সুনাম আছে, এলাকার মধ্যে সবাই যাদেরকে ভদ্রলোক বলে জানে এরা আমাদের সদস্য হতে যাতে কোনো ধরনের বাধা না পায়, আমরা সেটাই টার্গেট করবো।
তিনি আরও বলেন, আগামী ১৫ মে থেকে ১৫ জুলাই বিএনপির সদস্য নবায়ন এবং দলের প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান চলবে।
অনেকেই ‘স্বৈরাচার আমলে’ বিএনপির সদস্য হতে চেয়েও পারেননি উল্লেখ করে তিনি বলেন, এখন সেই ভীতিকর পরিস্থিতি না থাকায় অনেকেই সদস্য সংগ্রহ অভিযানে সাড়া দেবে। বিএনপির লক্ষ্য, এক কোটিরও বেশি নতুন কর্মী দলের সঙ্গে যুক্ত করা।
এদিকে, উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সব বিভাগীয় শহরে এ সদস্য সংগ্রহ অভিযান শুরু হবে বলেও জানান রিজভী।
More Stories
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশটি আমাদের সবার। এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনাদের সহযোগিতা থাকলে...
সরকার ভুল পথে হাঁটলে ঠিক পথ দেখাবে এনসিপি: নাহিদ ইসলাম
সরকারি দল যদি ভুল পথে হাঁটে, তবে তাদের সঠিক পথ দেখাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক...
সৌদি আরবে বুধবার চাঁদ দেখার আহ্বান, পরদিন হতে পারে ঈদ
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এই চাঁদ দেখার...
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন,...
