দেশে বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিমাণ। এখন দেশে মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২৭ দশমিক ৪৪ বিলিয়ন মার্কিন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব অনুযায়ী, এখন দেশে রিজার্ভ বিপিএম-৬ হিসেবে দাঁড়িয়েছে ২২ দশমিক শূন্য ছয় বিলিয়ন ডলার। মঙ্গলবার (৬ মে) রাতে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
আইএমএফের হিসাব অনুযায়ী, দেশে এখন রিজার্ভ বিপিএম-৬ হিসেবে দুই হাজার ২০৬ কোটি ১৯ লাখ ডলার। তবে ব্যয়যোগ্য রিজার্ভ এক হাজার ৭০০ কোটি ডলারের বেশি। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, দেশের মোট রিজার্ভ দুই হাজার ৭৪৪ কোটি ৩৯ লাখ ৬০ হাজার ডলার।
গত ৪ মে দেশে রিজার্ভ বিপিএম-৬ হিসেবে হয়েছিল দুই হাজার ১৯৭ কোটি ২১ লাখ ৬০ হাজার ডলার। আর বাংলাদেশ ব্যাংকের হিসাবে দেশের মোট রিজার্ভ হয়েছিল দুই হাজার ৭৩৫ কোটি ৪৮ লাখ ৩০ হাজার ডলার।
গত ৩০ এপ্রিল দেশে রিজার্ভ বিপিএম-৬ হিসেবে হয়েছিল দুই হাজার ২০৪ কোটি ৭৭ লাখ ৯০ হাজার ডলার। আর বাংলাদেশ ব্যাংকের হিসাবে দেশের মোট রিজার্ভ হয়েছিল দুই হাজার ৭৪১ কোটি ১৫ লাখ ৭০ হাজার ডলার।
গত ২৭ এপ্রিল দেশে রিজার্ভ বিপিএম-৬ হিসেবে ছিল দুই হাজার ১৪২ কোটি ৮৭ লাখ ৪০ হাজার ডলার। আর বাংলাদেশ ব্যাংকের হিসাবে দেশের মোট রিজার্ভ ছিল দুই হাজার ৬৭৮ কোটি ৯২ লাখ ১০ হাজার ডলার।
এর আগে, ২০ এপ্রিল দেশে রিজার্ভ ছিল বিপিএম-৬ হিসেবে দুই হাজার ১৩৪ কোটি পাঁচ লাখ ৫০ হাজার ডলার। আর বাংলাদেশ ব্যাংকের হিসাবে, দেশের মোট রিজার্ভ ছিল দুই হাজার ৬৭০ কোটি ২৪ লাখ ২০ হাজার ডলার।
গত ১৫ এপ্রিল বিপিএম-৬ হিসেবে রিজার্ভ ছিল দুই হাজার ১১৭ কোটি ৫৫ লাখ ৪০ হাজার ডলার। আর বাংলাদেশ ব্যাংকের হিসাবে, দেশের মোট রিজার্ভ ছিল দুই হাজার ৬৫১ কোটি ৫৯ লাখ ৯০ হাজার ডলার।
More Stories
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ গেছে ৫ বাংলাদেশির : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। চলমান পরিস্থিতিতে ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি নাগরিকদের...
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
