আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের যোগাযোগ নিয়ে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বলেছেন, ‘আমরা সার্বভৌম রাষ্ট্র, আমাদের স্বার্থে যার সঙ্গে ইচ্ছা, তার সঙ্গে যোগাযোগ করব।’
মঙ্গলবার (৬ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করা হলে মায়ানমারের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে কি না জানতে চাইলে নিরাপত্তা উপদেষ্টা বলেন, ‘আমরা সার্বভৌম রাষ্ট্র, আমাদের স্বার্থে যার স্বার্থে ইচ্ছা, তার স্বার্থে যোগাযোগ করব। আমরা স্বাধীনভাবে আমাদের পররাষ্ট্রনীতি প্রণয়ন করেছি।
আমরা সেটা বাস্তবায়নও করেছি। মায়ানমার আরাকান আর্মিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। তারাও তো তাদের সঙ্গে কথা বলছে।’
আমাদের ওপারের সীমান্ত এখন নিয়ন্ত্রণ করছে আরাকান আর্মি জানিয়ে তিনি আরো বলেন, ‘এই সীমান্ত আমাদের ম্যানেজ করতে হবে। শান্তিপূর্ণ রাখতে হবে। এ জন্য ওপারে যে-ই থাক তারে সাথে আমরা যোগাযোগ রাখব। ওপারে মায়ানমারের সেনাবাহিনী যদি পারে আসুক, তাহলে আমরা তাদের সাথেও যোগাযোগ করব।’
প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি-সংক্রান্ত বিশেষ প্রতিনিধি বলেন, ‘মায়ানমারের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। ভূমিকম্পে আমরা সেখানে সাহায্য পাঠিয়েছি।’
ভারত সীমান্ত নিরাপত্তা বাড়ানো হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘সীমান্ত রক্ষার জন্য যা করণীয় আমরা তা-ই করব। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি আছে, তবে ভারতের সাথে আমাদের কোনো উত্তেজনা নেই। আমরা বাড়তি কোনো কিছু করব না। তার কোনো কারণও দেখছি না।
More Stories
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ গেছে ৫ বাংলাদেশির : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। চলমান পরিস্থিতিতে ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি নাগরিকদের...
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
