বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবহান ও তার পরিবারের সদস্যদের নামে ৭০টি ব্যাংক হিসাবে থাকা ১৯ কোটি ৮১ লাখ ৭৪ হাজার ২৬৬ টাকা এবং ১০ হাজার ৫৩৮ মার্কিন ডলার অবরুদ্ধের আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত।
এছাড়াও, তাদের নামে ২২টি কোম্পানিতে থাকা ১ হাজার ৪৫৮ কোটি ৭৫ লক্ষ ৭ হাজার ৫২০ টাকা মূল্যের শেয়ার অবরুদ্ধের আদেশ দেয়া হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
এসব ব্যাংক হিসাব ও আর্থিক প্রতিষ্ঠানের শেয়ার যাদের নামে রয়েছে তারা হলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, তার ছেলে সায়েম সোবহান আনভীর, সাদাত সোবহান, সাফিয়াত সোবহান সানভীর, সাফওয়ান সোবহান এবং দুই পুত্রবধূ সোনিয়া ফেরদৌসী সোবহান ও ইয়াশা সোবহান।
দুদকের আবেদন থেকে জানা যায়, অভিযুক্তদের ৭০টি ব্যাংক হিসাবে থাকা ১৯ কোটি ৮১ লাখ ৭৪ হাজার ২৬৬ টাকা এবং ১০ হাজার ৫৩৮ মার্কিন ডলার অবরুদ্ধ করা হয়েছে। এছাড়াও, আদালত ২২ টি আর্থিক প্রতিষ্ঠানে থাকা ৭৫ কোটি ৮৬ লাখ ৯০ হাজার ৩০২টি শেয়ার অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন যার মূল্য ১ হাজার ৪৫৮ কোটি ৭৫ লাখ ৭ হাজার ৫২০ টাকা।
আবেদন থেকে আরও জানা যায়, বসুন্ধরার চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তার পরিবারের সদস্যরা এই ৭০টি ব্যাংক হিসাবে বিভিন্ন সময়ে ২ হাজার ৭৫ কোটি ৪০ লক্ষ ৫৯ হাজার ৫৭ টাকা এবং ১ লক্ষ ৯২ হাজার ৩৪ ইউএস ডলার জমা করে পরবর্তীতে উত্তোলন করেছেন। তাদের ব্যাংক হিসাবে বর্তমানে স্থিতি রয়েছে ১৯ কোটি ৮১ লক্ষ ৭৪ হাজার ২৬৬ টাকা এবং ১০ হাজার ৫৩৮ ইউএস ডলার। বর্তমানে জমা এসব অর্থ অবরুদ্ধের আওতায় আনা হয়েছে।
More Stories
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশটি আমাদের সবার। এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনাদের সহযোগিতা থাকলে...
সরকার ভুল পথে হাঁটলে ঠিক পথ দেখাবে এনসিপি: নাহিদ ইসলাম
সরকারি দল যদি ভুল পথে হাঁটে, তবে তাদের সঠিক পথ দেখাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক...
সৌদি আরবে বুধবার চাঁদ দেখার আহ্বান, পরদিন হতে পারে ঈদ
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এই চাঁদ দেখার...
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন,...
