১৯৭১ সালের সম্পদ ফেরত ও গণহত্যার জন্য সাধারণ ক্ষমা চাওয়া নিয়ে আলোচনা চালিয়ে নিতে একমত হয়েছে পাকিস্তান। বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন জানিয়েছেন, ১৯৭১ সালের গণহত্যার জন্য পাকিস্তানের ক্ষমা চাওয়ার বিষয়টি আলোচনায় এসেছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক (এফওসি) শেষে ব্রিফিংয়ে এসব কথা জানান পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন। এর আগে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ।
ব্রিফিংয়ে জসীম উদ্দিন বলেন, বৈঠকে ৭১ এর ক্ষমা চাওয়ার বিষয়ে তুলেছে বাংলাদেশ। ভবিষ্যতে এ নিয়ে আলোচনা চালিয়ে যেতে চায় পাকিস্তান। এছাড়া ৪ দশমিক ৩২ বিলিয়ন ডলার ফেরত চেয়েছে বাংলাদেশ, তবে এ নিয়ে আরো আলোচনা চলবে।
তিনি বলেন, দুই দেশের মধ্যে নিয়মিত যোগাযোগ রক্ষা করাই আমাদের লক্ষ্য। আগামী ২৭ এপ্রিল ঢাকা আসবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে সামরিক ও প্রতিরক্ষা যোগাযোগ নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়।
জসীম উদ্দিন বলেন, বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ককে এগিয়ে নিতে উভয় দেশই আন্তরিক আগ্রহ প্রকাশ করেছে। তিনি জানান, দুই দেশের মধ্যে ১৯৭১ সালের অমীমাংসিত বিষয়, কৃষি, বাণিজ্য, শিল্প-সংস্কৃতি, খেলাধুলা, উচ্চশিক্ষা, সরাসরি ফ্লাইট চালুর মতো নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।
পররাষ্ট্র সচিব বলেন, এখনই বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক উন্নয়নের জন্য অমীমাংসিত বিষয়গুলোর সমাধানের উপযুক্ত সময়।
তিনি আরও জানান, খুব শিগগিরই দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হবে।
More Stories
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশটি আমাদের সবার। এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনাদের সহযোগিতা থাকলে...
সরকার ভুল পথে হাঁটলে ঠিক পথ দেখাবে এনসিপি: নাহিদ ইসলাম
সরকারি দল যদি ভুল পথে হাঁটে, তবে তাদের সঠিক পথ দেখাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক...
সৌদি আরবে বুধবার চাঁদ দেখার আহ্বান, পরদিন হতে পারে ঈদ
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এই চাঁদ দেখার...
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন,...
