শেখ হাসিনার বিচার এই মাটিতে এই সরকারের আমলেই হতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের একমাত্র কাজ যদি কিছু থাকে, সেটা হবে শেখ হাসিনা এবং যারা এই হত্যাকারী তাদের বিচার করা বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর মিরপুরে অবস্থিত শাহ আলী মাজারে জুলাই কমিউনিটি অ্যালায়েন্স মিরপুরের আয়োজিত গণমানুষের জাগ্রত জুলাই শীর্ষক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সত্যি কথা বলতে কী কেউ এখন পর্যন্ত একটা অভিযোগ করেনি। কেউ বলেনি যে আমার ছেলে ভুল করেছে। কেউ বলেনি যে আমার ছেলে কেন গেল দুঃখে মরে যাচ্ছি। কিন্তু কেন বলেনি একথা? এটা কিন্তু খুব খেয়াল করার বিষয়। একবারও বলেনি। যারা আহত হয়েছে তারাও একবারও বলেনি আমরা ভুল করেছিলাম। কিন্তু হ্যাঁ একটা কথা তারা বলেছে। তারা বিচার দেখতে চাই এবং বিচারটা হতেই হবে।
ফরিদা আখতার বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে। তো এদের (জুলাই শহীদদের) রক্তের উপর দিয়ে এসেছে। যারা আহত এখনো বাড়ি ঘরে কাতরাচ্ছে কিংবা হাসপাতালে আছে। কারো হাত নাই কারো পা নাই কারো চোখ নাই। একেবারে জলজ্যান্ত তরুণ প্রাণগুলো যে একদিন আগেও দুনিয়াটা দেখতো তার সামনে দুনিয়াটা অন্ধকার। যতবারই আমি ওদের কথা (আহতদের) শোনি ততবারই আমার কাছে মনে হয় যে এটা আমাদের বারে বারে প্রতিজ্ঞার মতো নিতে হবে। বিচার যদি না হয় তাহলে এই শহীদ পরিবারের যারা, আমাদের সন্তান কবরের মধ্যে আছে আর যাদের মা-বাবা বেঁচে থেকেও নাই। ওরা যে বলল ওদের কিন্তু ঈদ হয়নি, ওরা কিন্তু রোজায় ইফতার করেনি আমি অনেকের কাছে গেছি। আমরা কিন্তু ওদের পরিবারের কবে হাসি দেখব আমরা জানিনা। কিন্তু বিচার যদি হয় ওরা অন্তত শান্তি পাবে।
এই সরকারও নির্বাচিত সরকার জানিয়ে এই উপদেষ্টা বলেন, আপনারা নির্বাচনের কথা বলেন, নির্বাচিত হয়ে সরকার আসবে ঠিকই। আমরা অনির্বাচিত এই কথা কে বললো। আমাদেরকে তো এ ছাত্ররা, জনতা যারা নাকি এই পরিবর্তনটা এনে দিয়েছে। তারাই রাষ্ট্র গঠন করেছে। তারাই সরকার গঠন করেছে। তাদের দ্বারা নির্বাচিত আমরা। কাজেই আমাদের কাছে আমাদের দায়িত্ব হল। তাদের যে চাহিদা সেটা মেটানো। এটাতে কোনরকম ভুল ত্রুটি হতে পারবেনা। বিচার আমাদেরকে করতেই হবে।
অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মিরপুরে শহীদ শাহরিয়ার হাসান আলভীর বাবা আবুল হাসান, শহীদ মো: আকরাম খান রাব্বির বাবা মো: ফারুক খান, শহীদ গোলাম নাফিসের বাবা গোলাম রহমান, শহীদ ইমাম হোসেন তাইয়েমের ভাই রবিউল আউয়াল ও শহীদ আহনাফের মা জারতাস পারভীন।
অনুষ্ঠানে গরিব-অসহায়দের জন্যে মেডিকেল ক্যাম্প, জুলাইয়ের গ্রাফিতি, আন্দোলনের ছবি ও খবরের কাগজ প্রদর্শনী, কবিতাপাঠ, জুলাই আন্দোলনে আহত, সম্মুখ সারির যোদ্ধাদের স্মৃতিচারণ, শিশুদের চিত্রাঙ্কন, ভাবগানের আসর ও বইমেলা অনুষ্ঠিত হয়েছে।
জুলাই কমিউনিটি অ্যালায়েন্স মিরপুরের প্রধান সমন্বয়ক মোহাম্মদ রোমেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কবি ও ভাবুক ফরহাদ মজহার, বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম, আকিজ ইনসাফ গ্রুপের সিএমও শফিকুল ইসলাম তুষার, জুলাই কমিউনিটি অ্যালায়েন্স মিরপুরের সদস্য তৌফিক হাসান, উদয় হাসান ও সিলমী সাদিয়া প্রমুখ।
অনুষ্ঠানে আকিজ ইনসাফ গ্রুপের পক্ষ থেকে শহীদ পরিবারের সদস্যদের হাতে উপহার সামগ্রী ও চিত্রাঙ্কন প্রতিযোগীদের হাতে পুরস্কার সামগ্রী তুলে দেওয়া হয়।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
