দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় গিয়াস উদ্দিন মিয়া (৪৬) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় তার দুই ছেলে সিয়াম মিয়া (১২) ও রায়হান মিয়া (১০) আহত হয়েছে। নিহত গিয়াস উদ্দিনের বাড়ি ফরিদপুর সদর উপজেলায়।
শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে নিহতের পরিবার বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত দেড়টার দিকে দক্ষিণ আফিকার ইসোয়াতিনি শহরে সড়ক দুর্ঘটনায় মারা যান গিয়াস উদ্দিন। তিনি সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের মৃগী গ্রামের মৃত হাজী শফিউল্লাহ মিয়ার পঞ্চম সন্তান।
নিহতের ভাই দাউদ মিয়া জানান, গিয়াস উদ্দিন মিয়া ২০০৯ সাল থেকে দক্ষিণ আফ্রিকার সোয়াজিল্যান্ড অঙ্গরাজ্যের ইসোয়াতিনি শহরে পরিবার নিয়ে বসবাস করতেন ও শপিং সেন্টারের ব্যবসা করতেন। ঘটনার আগে দক্ষিণ আফ্রিকা থেকে দুই ছেলেকে নিয়ে জার্মানি ঘুরতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। সেজন্য ওই শহরের ভিসা সেন্টার থেকে ভিসার আবেদন শেষ করে প্রাইভেটকারে ফিরছিলেন। এসময় প্রাইভেটকারটি একটি মালবাহী লরির সঙ্গে ধাক্কা লাগলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এসময় গাড়িতে থাকা তার দুই ছেলে আহত হয়। তবে তারা সুস্থ আছে বলে জানতে পেরেছি।
দাউদ মিয়া আরও বলেন, কয়েক বছর আগে স্ত্রীর সঙ্গে গিয়াস উদ্দিনের বিবাহবিচ্ছেদ হয়। এরপর আর বিয়ে করেননি। আমরা ৭ ভাই। ২০১৯ সালের ১৫ ডিসেম্বর সবার ছোট ভাই ইউসুফ মিয়া আততায়ীদের হাতে নিহত হয়। সেও ব্যবসা করতো। এখন আরেক ভাইও মারা গেল। তার মরদেহ আনার ব্যবস্থা করা হচ্ছে।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
