নববর্ষের র্যালিতে প্রদর্শনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে তৈরি হচ্ছে পতিত স্বৈরাচারের প্রতিকৃতি। বাঁশ দিয়ে তৈরি করা হচ্ছে এই প্রতিকৃতি।
মঙ্গলবার (৮ এপ্রিল) চারুকলা অনুষদের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের প্রতিকৃতিটি তৈরিতে ব্যস্ত থাকতে দেখা যায়।
প্রতিকৃতি তৈরির অন্যতম শিল্পী ভাস্কর্য মাহমুদুল হাসান বলেন, আমাদের এবারের নববর্ষের প্রতিপাদ্য ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’। এই প্রতিপাদ্য সামনে রেখে মূলত আমরা এই প্রতিকৃতি তৈরি করছি। এবারের ত্রিমাত্রিক প্রদর্শনী উপলক্ষে আমরা স্বৈরাচারের দৈত্যাকৃতির প্রতিকৃতি, লোকজ মোটিভের বাঘ এবং মাছে-ভাতে বাঙালির ইলিশ মাছের অবয়ব রেখেছি। দর্শক, শিল্পমঞ্চ আর বস্তুর সমন্বয়ে গড়ে ওঠা স্থাপনা শিল্পের এই প্রদর্শনী থাকবে নববর্ষের বর্ণাঢ্য র্যালিতে।
তিনি বলেন, ভাষা আন্দোলন, নব্বইয়ের স্বৈরাচার পতন আন্দোলন, স্বাধিকার আন্দোলনসহ সব আন্দোলনে আমরা শিল্পীরা আমাদের কাজ দিয়ে অংশগ্রহণ করেছি। মূলত তারই ধারাবাহিকতায় এবারের আয়োজনে বিষয়টি চলে এসেছে। ১২ এপ্রিলের মধ্যে সব কাজ শেষ হয়ে যাবে বলে জানান তিনি।
দৈত্যাকৃতির প্রতিকৃতির পরিকল্পনা কীভাবে এসেছে জানতে চাইলে চারুকলা অনুষদের ডিন ড. আজহারুল ইসলাম বলেন, নববর্ষ উদযাপন কমিটি, অনুষদের বর্তমান-সাবেক শিক্ষার্থী ও শিক্ষকরা সম্মিলিতভাবে এমন একটি প্রতিকৃতি প্রদর্শনীর সিদ্ধান্ত নিয়েছেন।
More Stories
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
