শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা ডেস্ক
যুক্তরাস্ট্রে বসবাসরত বৃহত্তর সিলেটিদের সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। লস এঞ্জেলেস’র এনসিনো গ্রানাডা হিলস মসজিদ কনফারেন্স হলে গতকাল রবিবার (২৩ মার্চ ২০২৫) অনুষ্ঠিত এ মাহফিলে কমিউনিটির বিভিন্ন সংগঠন যেমন বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস(বাফলা), ফ্রেন্ডস ক্লাব অব লস এঞ্জেলেস, উত্তরণ শিল্পী গোস্টি লস এঞ্জেলেস, মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা(মুনা), বঙ্গবন্ধু পরিষদ ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়া স্ট্যাট আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি), লিটিল বাংলাদেশ প্রেসক্লাব অব লস এঞ্জেলেস এবং বিশিষ্ট কমিউনিটি নেতা জনাব মোমিনুল হক বাচ্চু সহ বিশিস্ট ব্যাক্তিবর্গ ও তাদের পরিবার পরিজন নিয়ে উপস্থিত হয়ে ইফতার মাহফিলকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ করে তোলেন।

জালালাবাদ এসোসিয়েশন’র ইফতার মাহফিলের সবচেয়আকর্ষনীয় পর্ব হলো শিশু-কিশোরদের ক্বিরাত প্রতিযোগীতা। প্রতিবছরের ন্যায় এবারও এই প্রতিযোগীতায় বয়স অনুপাতে বিভিন্ন গ্রুপে শিশু-কিশোরদের উচ্ছাসপূর্ণ অংশগ্রহন মাহফিলকে আলোকিত করে তোলে যা কমিউনিটির প্রজন্মের জন্য অনুপ্রানিতমূলক। প্রত্যেক গ্রুপের প্রতিযোগী ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয় এবং প্রতিযোগীতায় অংশগ্রহনকারী সবাইকে অনুপ্রেরনামূলক পুরস্কার প্রদান করা হয়। উল্লখ্য এসোসিয়েশন’র সভাপতি জনাব আব্দুল মুনিম উক্ত পর্বের সম্পূর্ণ তহ্বিল প্রদান করেন।

বৃক্ষরাজি আর সবুজ পল্লবিতে আচ্ছাদিত এক নৈসর্গিক পরিবেশে অবস্থিত গ্রানাডা হিলস মসজিদ প্রাঙ্গনে সমবেত অতিথিবৃন্দ আছরের নামাজ আদায় শেষে কনফারেন্স হলে আসন গ্রহন করার পরপরই মাহফিল শুরুর ঘোষনা করা হয় এবং সংগঠনের সভাপতি জনাব আব্দুল মুনিম’র সভাপতিত্বে মাহফিল পরিচালনা করেন সাধারন সম্পাদক জনাব লায়েক আহমেদ। সভাপতির শুভেচ্ছা বক্তব্যের পরপরই শিশু-কিশোরদের ক্বিরাত প্রতিযোগীতা শুরু হয়। এর পাশাপাশি কেবিনেটের ভোলান্টিয়ারবৃন্দ অত্যন্ত সুশৃঙ্খলভাবে আগত অতিথিদের টেবিলে ইফতারীর বক্স, পানি, শরবতসহ অন্যান্য খাদ্যসামগ্রি পরিবেশন করতে থাকেন। ততক্ষনে কনফারেন্স হল পরিপূর্ণ হয়ে বারান্দা এবং সম্মুখ প্রাঙ্গনেও অতিথিদের পূর্নতা লক্ষ্য করা গেছে।
এদিকে প্রতিযোগীদের প্রতিযোগীতা ৬:৩০মি.এ শেষ হয়ে গেলে তাদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।পুরস্কার প্রদানে সহযোগীতা করেন সংগঠনের নিরলস প্রাণ সার্বিক তত্বাবধানে সাহায্যকারী ব্যক্তিত্ব সিনিয়র সহসভাপতি জনাব নাসির সৈয়দ জেবুল ও সহসভাপতি মুশফিকুর চৌধুরী। এছাড়া প্রায় ৪৫০’র অধিক অতিথিবৃন্দের জন্য ইফতার সামগ্রী বক্স তৈরীতে কেবিনেটের সদস্যবৃন্দ ছাড়াও উপদেস্টামন্ডলীর অনেকে কিচেনে সহযোগীতা করেন।
ইফতারীর পূর্ব মুহুর্তে মৌলানা আছাদ আহমেদ অত্যন্ত ভাবগম্ভীর্যের সাথে মুনাজাত পরিচালনা করেন। ইফতার ও মাগরি’র নামাজ শেষে চা চক্র চলাকালীন সভাপতি ও সাধারন সম্পাদক এসোসিয়েশন’র পক্ষ থেকে আগত অতিথিবৃন্দের সকলকে কস্টকরে আসার জন্য আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
