জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘৭১ ও ২৪ আলাদা কিছু নয়, বরং ২৪-এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে একাত্তরের চেতনা পুনরুজ্জীবিত হয়েছে।’
আজ বুধবার স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর বিএনপি নেতা মির্জা আব্বাসের বক্তব্যের প্রতিক্রিয়ায় নাহিদ ইসলাম এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেছেন, ‘একাত্তরে আমরা যা চেয়েছিলাম, সেটা ৫৪ বছরেও অর্জিত হতে পারে নাই বিধায় একটা ফ্যাসিজম ১৫ বছর ধরে বাংলাদেশে চেপে বসেছিল। গণ-অভ্যুত্থানের প্রয়োজন হয়েছিল। একাত্তরে যে সাম্যের কথা বলা হয়েছিল চব্বিশে কিন্তু সেই বৈষম্যহীন সমাজের কথাই আমরা বলেছি। ফলে যারা এটা পরস্পরবিরোধী বা মুখোমুখি দাঁড় করাতে চাইছে, তাদের উদ্দেশ্য অসৎ।’
নির্বাচন নিয়ে নাহিদ বলেছেন, ‘সংস্কার ও বিচারবিহীন যদি নির্বাচন দেওয়া হয় এবং কোনো একটি দলকে ক্ষমতায় বসানোর জন্য যদি নির্বাচন চাপিয়ে দেওয়া হয়, সংস্কার ও বিচার ছাড়া; তাহলে তা অবশ্যই মেনে নেওয়া হবে না।’
তিনি বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, পুরোনো সংবিধান এবং পুরোনো বন্দোবস্তহীন ব্যবস্থা আঁকড়ে ধরে রাখার চেষ্টা করা হচ্ছে। আমরা মনে করি, চব্বিশের গণ-অভ্যুত্থান, একাত্তরের সংগ্রাম, সাতচল্লিশের আজাদির লড়াই—এই সবকিছুর মধ্য দিয়ে আমরা যে স্বাধীন, সার্বভৌম, মানবিক মর্যাদাসম্পন্ন রাষ্ট্র পেতে চেয়েছিলাম, তার একটি সুযোগ ও সম্ভাবনা আমাদের গণ-অভ্যুত্থানের পরে তৈরি হয়েছে। আমরা কেবল ক্ষমতার লোভে, ক্ষমতায় যাওয়ার জন্য সেই সব সম্ভাবনাকে যেন নষ্ট করে না দিই।’
তিনি আরও বলেছেন, ‘আমরা দেখতে পাচ্ছি, ক্ষমতায় যাওয়ার জন্য একধরনের নির্বাচন চাপিয়ে দেওয়া হচ্ছে বিচার ও সংস্কারকে পাশ কাটিয়ে। অন্যদিকে ফ্যাসিস্ট শক্তির পুনর্বাসনের জন্য নানা ধরনের পাঁয়তারা চলছে। আমরা মনে করি, এই সবকিছুকেই প্রতিহত করবে জাতীয় নাগরিক পার্টি। চব্বিশের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।’
আগামী দিনের প্রত্যাশা জানাতে গিয়ে তিনি বলেছেন, ‘শহীদদের আজকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি, শহীদদের রক্তের বিনিময়েই আমরা একটি স্বাধীন দেশ পেয়েছিলাম। এই বাংলাদেশের মানুষ ইতিহাসের বিভিন্ন পর্যায়ে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, স্বাধীনতা অর্জনের জন্য, গণতন্ত্রের জন্য, ন্যায়বিচার ও অধিকারের জন্য সেই উপনিবেশবিরোধী সংগ্রাম থেকে আমাদের স্বাধীনতাসংগ্রাম এবং এর ধারাবাহিকতায় ২০২৪-এর গণ-অভ্যুত্থান।’
এ সময় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়কারী নাসিরুদ্দীন পাটোয়ারীসহ অন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
