অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চীনের তথা সবার আগে ভারত সফরে যেতে চাইলেও দেশটি থেকে সাড়া মেলেনি বলে জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম। গত সোমবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুকে এ কথা বলেন তিনি।
শফিকুল আলম বলেন, ‘চীন সফর চূড়ান্ত করার অনেক আগে ড. ইউনূস ভারতে যেতে চেয়েছিলেন। গত ডিসেম্বরে ভারতকে বার্তা পাঠানো হলেও দুঃখের বিষয়, তারা ইতিবাচক সাড়া দেয়নি।’
চার দিনের রাষ্ট্রীয় সফরে আজ বুধবার চীন পৌঁছেছেন ড. মুহাম্মদ ইউনূস। এ সফরে তার সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দ্বিপক্ষীয় বৈঠক হবে জানিয়ে প্রেস সচিব বলেন, ‘প্রধান উপদেষ্টা চান বাংলাদেশকে বিনিয়োগের গন্তব্য করে তুলুক চীন। বিশেষ করে উৎপাদন শিল্পে।’
গত চার মাসের মধ্যে ড. ইউনূস দ্বিতীয় সরকারপ্রধান, যিনি দক্ষিণ এশিয়া থেকে চীন সফর করছেন। গত ডিসেম্বরে চার দিনের সফরে চীন গিয়েছিলেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা।
More Stories
বাংলাদেশে ফের রিজার্ভ ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফের ৩৫ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবাহ ও বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় স্থিতিশীলতার...
৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালনের সিদ্ধান্ত, থাকবে সরকারি ছুটি
সরকার ৬ জুলাই ‘পল্লী উন্নয়ন দিবস’ এবং ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (১৬...
স্বার্থবিরোধী চক্র সুযোগের অপেক্ষায়, সতর্ক থাকা জরুরি: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশের স্বার্থ বিরোধী চক্র কিন্তু এখনো সুযোগের অপেক্ষায় রয়েছে। দেশের স্বার্থে আমাদের সবার সতর্ক থাকা জরুরি।’...
রূপপুরে প্রথম ইউনিটে জ্বালানি লোডিংয়ের লাইসেন্স মিলেছে, উদ্বোধন এপ্রিলের শেষে’
নানা বাধা-বিপত্তি পর অবশেষে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিংয়ের জন্য লাইসেন্স দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। এতে...
বাবার হাত থেকে ‘দাদু’র স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা
বাবার হাত থেকে ‘দাদু’র স্বাধীনতা পুরস্কার নিলেন জাইম জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ দেশের...
লস এঞ্জেলেসে ‘জালালাবাদ সিনিয়র এন্ড লাইফটাইম মেম্বার এপ্রিসিয়েশন ডে ২০২৬’ উদযাপন
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা ডেস্ক , লস এঞ্জেলেস: দু’টি পাতা একটি কুড়ির দেশ, শাহজালাল (র.)’র পূন্যভূমি খ্যাত বৃহত্তর সিলেট’র...
