জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘কেবল নতুন সংবিধানের মাধ্যমেই আমরা একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তি স্থাপন করতে পারি। বিদ্যমান সংবিধান ত্রুটিপূর্ণ, এটি সংস্কারে দরকার গণপরিষদ নির্বাচন।’
রাজধানীর একটি হোটেলে বিদেশি মিশনগুলোর কূটনীতিকদের নিয়ে এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
নাহিদ বলেন, ‘এনসিপি তিনটি বিষয় নিয়ে কাজ করছে। তা হচ্ছে জুলাই হত্যাকাণ্ডের বিচার, রাষ্ট্রের সংস্কার ও সংবিধান সংস্কারের জন্য গণপরিষদ নির্বাচন।’
তিনি জোর দিয়ে বলেন, এনসিপি একটি দ্বিতীয় প্রজাতন্ত্রের স্বপ্ন দেখে। আমাদের সংস্কার এজেন্ডা উচ্চাকাঙ্ক্ষী, তবে প্রয়োজনীয়। আমাদের লক্ষ্য বিচারহীনতার সংস্কৃতি ভেঙে ফেলা এবং রাজনৈতিক ব্যবস্থাকে মৌলিকভাবে পুনর্গঠন করা।
এক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরে নাহিদ বলেন, ‘আমরা জানি এই যাত্রা কঠিন হবে, তবে আমরা এটাও জানি যে বাংলাদেশ প্রস্তুত। আমাদের জনগণ কেবল পরিবর্তনই নয়, বরং একটি মর্যাদাপূর্ণ বাংলাদেশ চায়।’
সবশেষে নাহিদ ন্যায়বিচার, মানবাধিকার ও রাজনৈতিক ঐকমত্যের ওপর প্রতিষ্ঠিত একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে সব রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিদের এনসিপির সঙ্গে হাতে হাত রেখে কাজ করার আহ্বান জানান।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
