‘আওয়ামী লীগ কোনো দেশীয় শক্তি নয় বরং এটি মূলত বিদেশ থেকে সংগৃহীত একটি শক্তি। এর সুতা দিল্লিতে ধরা হয়, আর ঘুড়ি ওড়ে বাংলাদেশে। এই ঘুড়ি আর বাংলাদেশে উড়তে দেওয়া হবে না।’
শনিবার (২২ মার্চ) রাজধানীতে ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে নোফেল সোসাইটি আয়োজিত আলোচনা ও ইফতার অনুষ্ঠানে এ কথা বলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।
তিনি বলেন, যখনই আওয়ামী লীগ সুযোগ পাবে, তখন অবশ্যই তা দেশের সাধারণ মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে যাবে। আমরা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে জয়লাভ করেছি। আমাদের মনে রাখতে হবে যে আমরা যে জয় অর্জন করেছি, তা রাজনৈতিক ও ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমে অর্জিত হয়েছে। যদি আমরা ঐক্য বজায় না রাখি এবং রাজনৈতিকভাবে লড়াই চালিয়ে না যাই, তাহলে আওয়ামী লীগ আবার ফিরে আসবে।
নির্বাচন সম্পর্কে মাহফুজ বলেন, নির্বাচন নির্ধারিত সময়েই ডিসেম্বরে অনুষ্ঠিত হবে এবং সবাইকে এর জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
মাহফুজ বলেন, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। এটি এই বছরের শেষের দিকে, ডিসেম্বরে হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যেই একটি সময়সীমা নির্ধারণ করা হয়েছে এবং সেই সময়সীমার মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সবারই এর জন্য প্রস্তুতি শুরু করা উচিত।
তিনি আশা প্রকাশ করেন, রাজনৈতিক দলগুলো যদি দায়িত্বশীলভাবে কাজ করে, নাশকতা বন্ধ করে এবং রাষ্ট্রীয় সংস্থাগুলো যথাযথভাবে সহযোগিতা করে, তাহলে সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।
More Stories
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশটি আমাদের সবার। এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনাদের সহযোগিতা থাকলে...
সরকার ভুল পথে হাঁটলে ঠিক পথ দেখাবে এনসিপি: নাহিদ ইসলাম
সরকারি দল যদি ভুল পথে হাঁটে, তবে তাদের সঠিক পথ দেখাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক...
সৌদি আরবে বুধবার চাঁদ দেখার আহ্বান, পরদিন হতে পারে ঈদ
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এই চাঁদ দেখার...
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন,...
