অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, বাঙালি জাতীয়তাবাদের নামে ইসলামবিদ্বেষকে আলেম-ওলামা ও মাদ্রাসা ছাত্রদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল। শাসক শ্রেণির মধ্যে যে বদ্ধমূল ইসলাম ফোবিয়া ছিল, তা থেকে আমরা বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে কিছুটা বেরিয়ে আসতে পেরেছি। কিন্তু এখনো লড়াই বাকি আছে।
শুক্রবার টঙ্গী তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার শহিদ আব্দুল মালেক অডিটোরিয়ামে অ্যালামনাই ও শিক্ষকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিল্লাত মাদ্রাসার টঙ্গী অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় উপদেষ্টা মাহফুজ আলম আরও বলেন, অন্য কোনো আদর্শ বা ধর্মীয় প্রবণতার মাধ্যমে কোনো নাগরিকের অধিকার যেন ক্ষুণ্ন না করা হয় সেদিকে খেয়াল রাখা এবং রাষ্ট্রের দায়িত্বশীল হিসাবে আমাদের দায়িত্ব হলো সবাইকে সমান চোখে দেখা। সবার অধিকার নিশ্চিত করা।
টঙ্গী তা’মীরুল মিল্লাত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মিজানুর রহমান, জামায়াত নেতা আতিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির নেতা আরিফুর রহমান তুহিন, জামায়াতে ইসলামী মনোনীত শেরপুর-২ আসনের সংসদ-সদস্য পদপ্রার্থী গোলাম কিবরিয়া প্রমুখ।
More Stories
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
