প্রায় সাত বছরের ব্যবধানে বাংলাদেশে দ্বিতীয়বারের মতো সফরে এসেছেন জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেস।
জাতিসংঘ মহাসচিবের সফরে আলোচনায় অগ্রাধিকার পাবে রোহিঙ্গা শরণার্থী সংকট। এ ছাড়া মানবাধিকার ইস্যুও গুরুত্ব পাবে বলে বার্তা দিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো কমসূচি অনুযায়ী সফরের দ্বিতীয় দিন শুক্রবার (১৪ মার্চ) সকাল ১০টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড. মুহাম্মদ ইউনূস ও আন্তোনিও গুতেরেসের মধ্যে দ্বি-পাক্ষিক বৈঠক হবে। পরে বেলা ১১টায় কক্সবাজারের উদ্দেশ্যে তারা ঢাকা ত্যাগ করবেন।
দুপুর ১২টায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন মহাসচিব গুতেরেস। রোহিঙ্গা ক্যাম্পে মহাসচিব প্রথমে রোহিঙ্গা কালচারাল সেন্টারে সাংস্কৃতিক কর্মকাণ্ড উপভোগ করবেন। এরপর তিনি যাবেন রোহিঙ্গা লার্নিং সেন্টারে, সেখানে রোহিঙ্গা যুবকদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর সেখানে রোহিঙ্গা জনগোষ্ঠীর উৎপাদিত পাটজাত পণ্যের কারখানা পরিদর্শন করবেন।
অন্যদিকে ড. ইউনূস কক্সবাজার বিমান বন্দরে অবতরণের পর, সেখানে একটি প্রকল্পের উদ্বোধন করবেন। এরপর তিনি একটি জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করবেন। পরে নামাজ ও বিশ্রামের বিরতি নেবেন।
দুপুর ২টার পর ড. ইউনূস জাতিসংঘের মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করবেন রোহিঙ্গা ক্যাম্পে। সেখানে তিনি মতবিনিময় করবেন মহাসচিবের সঙ্গে। পরে দুইজনে রোহিঙ্গাদের সঙ্গে ইফতারে অংশ নেবেন।
More Stories
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশটি আমাদের সবার। এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনাদের সহযোগিতা থাকলে...
সরকার ভুল পথে হাঁটলে ঠিক পথ দেখাবে এনসিপি: নাহিদ ইসলাম
সরকারি দল যদি ভুল পথে হাঁটে, তবে তাদের সঠিক পথ দেখাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক...
সৌদি আরবে বুধবার চাঁদ দেখার আহ্বান, পরদিন হতে পারে ঈদ
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এই চাঁদ দেখার...
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন,...
