২৪ এর গণঅভ্যুত্থানে ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি চালানোর মাস্টারমাইন্ড ওবায়দুল কাদের ঠিক কোথায় আছে তা নিয়ে যখন নতুন করে চলছে জল্পনা কল্পনা। ঠিক তখনই তার ব্যবহৃত সিমের লোকেশন ও কললিস্ট ট্র্যাক করে পাওয়া গেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য।
ক্ষমতায় থাকাকালীন বিলাসী ও সৌখিন এ নেতার সঙ্গে বিভিন্ন নায়িকা ও মডেলের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ছিল নিয়মিত ঘটনা। অনেক নায়িকার সঙ্গেই তার ঘনিষ্ঠতা নিয়ে ব্যাপক গুঞ্জন ছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। অবশ্য, প্রকাশ্যে সেগুলো নিয়ে কেউ কথা বলতে সাহস করতো না।
কিন্তু, ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে সাবেক সড়ক যোগাযোযোগ ও সেতুমন্ত্রীকে নিয়ে। সবশেষ গেল ৫ আগস্টও দুপুর ২টা ৪২ মিনিটে ওবায়দুল কাদেরের ব্যক্তিগত ফোন নম্বরটির ফোন ট্র্যাক লোকেশন ছিল মোহাম্মদপুর।
এবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত হলো তার একটি কললিস্ট।
ওই কললিস্ট অনুযায়ী ৫ আগস্ট আগে-পরে দুই মাসে অসংখ্য নম্বরে কথা বলেছেন। যেখানে অনেক নায়িকা ও মডেল অভিনেত্রীদের সাথে যোগাযোগ রাখার বিষয়টি উঠে এসেছে। ওই কললিস্ট অনুযায়ী নায়িকা কেয়া, মিস বাংলাদেশ ফারজানা, অ্যানজেনা এলিনসহ মডেল নায়িকারা যেমন আছেন। তেমনি ফোন দিয়েছেন ময়মনসিংহের নেত্রী কবিতাকেও।
ওবায়দুল কাদেরের ৫ আগষ্ট সহ আগের এবং পরবর্তী সময়ের কললিস্টের সিডিআর কপির আংশিক প্রকাশ করে সাংবাদিক জাওয়াদ নির্ঝর। তবে এই সিডিআর কপি বের করেছেন সাংবাদিক মুনওয়ার আলম নির্ঝর।
জাওয়াদ নির্ঝর ফেসবুকে এক পোস্টে এসব তথ্য জানিয়েছেন।
তিনি ওবায়দুল কাদের কললিস্টের সিডিআর কপির আংশিক প্রকাশ করে লিখেছেন, ‘এতো নম্বর যাচাই বাছাই করতে সময় লাগছে। নম্বরগুলো ট্রু কলারসহ বিভিন্ন মাধ্যমে যাচাই বাছাই করা হচ্ছে। সেটাও মুনওয়ার আলম করছেন।’
তিনি আরও লিখেন, ‘ওবায়দুল কাদেরের কললিস্ট পর্যালোচনা করে দেখলাম, ফোনে সে কম কথা বলতো। কিন্তু তার ফোন লিস্টে নায়িকা মডেল অভিনেত্রীদের নম্বর কেনো? তাদেরকেও কি রাজনীতি শেখাতেন ওবায়দুল কাদের??’
এর আগে দেশের বিভিন্ন লোকেশনে ওবায়দুল কাদের আছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিকবার খবর ছড়িয়ে পড়ে। কোথাও কোথাও আইনশৃঙ্খলা বাহিনী অভিযানও চালিয়েছে। তবে কোথাও মেলেনি তার খোঁজ। গুঞ্জন আছে, অন্যান্য নেতাদের মতো দেশ ছেড়ে পালিয়েছেন ওবায়দুল কাদেরও। তিনিও ভারতে আছেন।
তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওবায়দুল কাদেরের ব্যবহৃত সিমের লোকেশন ও কললিস্ট ভাইরাল হয়েছে। তবে ওই কল লিস্টের সত্যতা নিশ্চিত করা যায়নি। ভাইরাল ওই তালিকায় দেখা যায়, সর্বশেষ ৫ আগস্টের দিন দুপুর ২টা ৪২ মিনিটে তার ফোন ট্র্যাক লোকেশন ছিল মোহাম্মদপুর।
ওই তথ্য অনুযায়ী, রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোড ৪৭(২/৬) সর্বশেষ অবস্থান পাওয়া যায় ওবায়দুল কাদেরের। ওই তালিকায় দেখা গেছে, ওবায়দুল কাদের মোবাইল ফোনে খুব কম কথা বলতেন। দলীয় কার্যালয়, নিজের বাসা ছাড়া ছাড়া খুব বেশি স্থানে তার কল লোকেশন পাওয়া যায়নি।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
