বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম বলেছেন, বাংলাদেশ এখন আরও বড় সুযোগ পেয়েছে আরও পরিচিত এবং অগ্রসর দেশ হওয়ার। সব বাংলাদেশি এখন দেশের গণতান্ত্রিক পরিবেশকে নতুন করে গড়ার কাজ করবে। আমরা কাজ করতে চাই বাংলাদেশের সঙ্গে।
তিনি সোমবার ঢাকায় ‘ট্রাম্পের আমলে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক’ বিষয়ক এক গোলটেবিল বৈঠকে এ মন্তব্য করেন। ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এই সেমিনারের আয়োজন করে। মাইলাম বর্তমানে ‘রাইট টু ফ্রিডম’ নামের একটি সংস্থার প্রেসিডেন্ট। অনুষ্ঠানে রাইট টু ফ্রিডমের নির্বাহী পরিচালক জন এফ ডানিলোয়িজ এবং বাংলাদেশ এন্টারপ্রাইস ইন্সষ্টিটিউটের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবিরও বক্তব্য রাখেন। গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন আইবিএফবি সভাপতি লুৎফুন্নেসা সউদিয়া খান।
মাইলাম বলেন, বাংলাদেশ এখন একটি নাটকীয় মোড়ে পৌঁছেছে। শেষ নির্বাচনের পর আমি ভেবেছিলাম বাংলাদেশ একটি কর্তৃত্ববাদী রাষ্ট্রে পরিণত হচ্ছে। কিন্তু বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। আমরা জানি, বাংলাদেশে একটি নির্বাচন হবে। সকল ধরনের ইস্যু নিয়ে কাজ করা হবে। শক্তিশালী ও স্থিতিশীল গণতন্ত্রের জন্যে সহায়তা করতে আমাদের সংস্থা কাজ করবে। আমি অর্থনৈতিক ক্ষেত্রেও কিছু কিছু আইডিয়া দিতে চাই।
জন এফ ডানিলোয়িজ বলেন, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক নিয়ে এখনই ভবিষ্যৎবাণী করা একটু তাড়াহুড়ো হয়ে যাবে। বাংলাদেশের গণতান্ত্রিক চিন্তাধারাতে চলার এখন একটি বড় যাত্রা শুরু হয়েছে। অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে অবশ্যই একটি সম্পর্ক আছে। বাংলাদেশই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে শুধু তাই নয়, অন্যরাও করছে। বাংলাদেশে উগ্রবাদ এবং সংখ্যালঘু নির্যাতন নিয়ে অনেক ডিজইনফরমেশন ছড়াচ্ছে। মিথ্যাকে মিথ্যা দিয়ে নয়, সত্য দিয়ে মোকাবেলা করতে হবে।
ডিপ স্টেট সম্পর্কিত এক প্রশ্নের জবাবে জন ডানিলোয়েজ বলেন, রাষ্ট্রীয় পলিসি নিয়ে কাজ করার জন্যে যদি বিভিন্ন পদ্ধতি নেওয়া হয় সেটা ডিপ স্টেট নয়। সেটা স্টেট পলিসি। এ নিয়ে বাংলাদেশ এবং বিভিন্ন দেশে অনেক মিসইনফরমেশন আছে। ইউএসএআইডির অনুদান বন্ধ প্রসঙ্গে বলতে চাই, এটা যতটা না আন্তর্জাতিক পলিসির কারণে, তার চেয়ে বেশি অভ্যন্তরীণ কারণে করা হয়েছে।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
