বাংলাদেশ থেকে লেবাননে কর্মী পাঠানোর বিষয়ে যে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল, তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এর ফলে, এখন থেকে ফের লেবাননে যেতে পারবেন বাংলাদেশি কর্মীরা।
মঙ্গলবার এ স্থগিতাদেশ প্রত্যাহার করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। আজ বুধবার লেবাননস্থ বাংলাদেশ দূতাবাসের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
দূতাবাস জানায়, লেবাননে শর্তসাপেক্ষে কর্মী পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছে। শর্তগুলো হলো- ১.প্রতিটি চাহিদাপত্র অবশ্যই বৈরুতের বাংলাদেশ দূতাবাস থেকে সত্যায়িত থাকতে হবে। ২. ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের দক্ষিণাঞ্চল ব্যতীত অন্যান্য এলাকায় উপযুক্ত কর্মপরিবেশ সাপেক্ষে কর্মী পাঠাতে হবে।
লেবানন-ইসরায়েল সীমান্তে যুদ্ধ পরিস্থিতিতে গত বছর বাংলাদেশ থেকে দেশটিতে কর্মী পাঠানো বন্ধ করে দেওয়া হয়। গত বছর ১৩ আগস্ট প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। তবে সম্প্রতি লেবাননস্থ বাংলাদেশ দূতাবাস থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়, লেবাননের যুদ্ধ পরিস্থিতির এখন উন্নতি হয়েছে। বিভিন্ন এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। সেই পরিপ্রেক্ষিতে বর্তমানে বাংলাদেশ থেকে সে দেশে কর্মী পাঠানো যেতে পারে। বৈরুতের এ প্রস্তাবের বিষয়ে কর্মী পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
