চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপিসহ সাতটি রাজনৈতিক দল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাদের একটি প্রতিনিধিদল আজ সোমবার রাতে চীন সফরে গেছেন। ২১ সদস্যের এই প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান। সঙ্গে তার সহধর্মিনী অ্যাডভোকেতট রুখসানা খন্দকারও রয়েছেন।
আজ রাত ১০টা ৪০ মিনিটে চায়না সাউর্দান এয়ার লাইন্সের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছেন প্রতিনিধিদলের সদস্যরা।
২১ সদস্যের প্রতিনিধিদলে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতারা হচ্ছেন দলের আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক সাধারণ সম্পাদক রাজিব আহসান ও ছাত্র দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
সাতটি রাজনৈতিক দলের নেতারা হচ্ছেন বালাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়ক আবুল হাসান মো. শহীদুল ইসলাম, বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান এ জেড এম ফরিদুজ্জামান, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের চেয়ারম্যান ববি হাজ্জাজ, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ও বাংলাদেশ খেলাফত মজলিশের সিনিয়র যুগ্ম সম্পাদক আতাউল্লাহ আমিন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির তিন জন ছাত্র নেতা রয়েছেন এই প্রতিনিধিদলে। তারা হচ্ছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সমন্বয়ক আলী আহসান জোনায়েদ, রাফি সালমান রিফাত ও মুখপাত্র রিয়াজ হোসেন।
এ ছাড়া এই প্রতিনিধি দল বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) গবেষক নাহিয়ান সাজ্জাদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক নিলুফার ইয়াসমিন, বার্তা সংস্থা ইউএনবির বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান জাহাঙ্গীর এবং ডিপ্লোমেটিক করোসপেন্ডেন্ট অব বাংলাদেশ-ডিকাবের সাধারণ সম্পাদক দৈনিক আমাদের সময়ের কুটনৈতিক প্রতিবেদক মো. আরিফুজ্জামান মামুন।
২১ সদস্যের প্রতিনিধিদলটির আগামী ৬ মার্চ দেশে ফিরে আসার কথা রয়েছে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবে ক্ষমতার পালাবদলে পর চীনা কমি্উনিস্ট পার্টি জামায়াতে ইসলামীসহ কিছু ইসলামী দলকে চীন সফরে নিয়ে যায়।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
