জাতীয় নাগরিক কমিটির (জানাক) আহ্বায়ক নাসিরউদ্দীন পাটোয়ারী বলেছেন, এ মাসের মধ্যে দল ঘোষণা করে গণতন্ত্রের পথে হাঁটা শুরু হবে। গণহত্যার বিচারের জন্য গণতন্ত্রের পথে যেতে হবে। বুলেটের পর ব্যালেটের বিপ্লব করা হবে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যদের সঙ্গে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
নাসিরউদ্দীন পাটোয়ারী বলেন, পুরাতন ধারায় রাজনীতি চলার সুযোগ নাই। তরুণরা দুর্নীতিগ্রস্ত নয়। তরুণদের দমানোর কোনো সুযোগ নাই। স্থানীয় নির্বাচন চলবে, পাশাপাশি জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলবে।
নয়া দলের বিষয়ে জানাক আহ্বায়ক বলেন, দল চালানোর জন্য কিছু র্যাঙ্ক তৈরি করা হয়েছে। কিন্তু মাঠে সবাই ঐক্যবদ্ধ থাকবে। ব্যালেট বিপ্লবকে সামনে রেখে ঐক্যবদ্ধ হতে হবে।
ছাত্রসংগঠনগুলোর উদ্দেশে তিনি বলেন, ছাত্রসংগঠনগুলোকে বলবো, ধীরে চলুন, না হয় ছাত্রলীগের মতো পরিণতি হবে। আপনাদের আমরা রক্ষা করতে পারবো না।
জানাকের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এতে বলেন, যারা ক্ষমতায় যাবে বলে ধরে নিয়েছে, তারা দিবাস্বপ্নে আছে। বড় দলকে পাশ কাটিয়ে শ্রীলঙ্কার মতো নতুন দল রাষ্ট্র ক্ষমতায় যাবে।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
