একটি গোষ্ঠী আন্দোলনকে হাইজ্যাক করে ক্ষমতায় বসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর শ্যামলীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আমীর খসরু বলেন, হাইজ্যাক করে অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যাওয়া বা অব্যাহতভাবে থাকতে চাওয়া শেখ হাসিনার প্রক্রিয়া। এদেরকে বিদায় করতে সবাইকে আবারও ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি বলেন, আন্দোলনের মালিকানা নিয়ে কথা বলতে গেলে দেশ বিভক্ত হয়ে যাবে। অভ্যুত্থানে বিএনপি সবচেয়ে বেশি সেক্রিফাইস করেছে, কিন্তু কখনও একক দাবিদার হিসাবে নিজেদের উপস্থাপন করেনি।
আন্দোলন শুধু ৩৬ দিনের নয় জানিয়ে বিএনপির এই নেতা বলেন, বিগত ১৫ বছর ধরে সবাই এই আন্দোলন করেছে।
আমীর খসরু বলেন, আন্দোলন একটি পর্যায়ে থেমে যাওয়ার পর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছে। কিন্তু তাদের কথা কেউ বলছে না।
এ সময় আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তাদের অবদানের ওপরও ডিক্লারেশন তৈরি করতে হবে বলেও জানান তিনি।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
