আতিথেয়তার এক ‘বিরল দৃষ্টান্ত’ স্থাপন করে সোমবার (১৭ ফেব্রুয়ারি) কাতারের আমিরকে স্বাগত জানাতে নিজেই বিমানবন্দরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন সন্ধ্যায় দু’দিনের সফরে ভারতে এসেছেন শেখ তামিম বিন হামাদ আল-থানি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, কাতারের আমির মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করবেন এবং মোদির সাথে আলোচনা করবেন।
নরেন্দ্র মোদি তার অফিসিয়াল এক্স হ্যান্ডেলে দেয়া এক পোস্টে লিখেছেন, ‘আমার ভাই কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে স্বাগত জানাতে বিমানবন্দরে গিয়েছিলাম। ভারতে তার ফলপ্রসূ অবস্থান কামনা করছি এবং আগামীকাল (মঙ্গলবার) আমাদের বৈঠকের জন্য অপেক্ষা করছি।’
সংশ্লিষ্ট সূত্রের বরাতে এনডিটিভি বলছে, নরেন্দ্র মোদির আমন্ত্রণে ভারত সফর করছেন শেখ তামিম বিন হামাদ আল-থানি। এটি ভারতে কাতারের আমিরের দ্বিতীয় রাষ্ট্রীয় সফর। এর আগে ২০১৫ সালের মার্চ মাসে ভারত সফর করেছিলেন তিনি।
বলা হচ্ছে, ভারত ও কাতারের মধ্যে বন্ধুত্ব, বিশ্বাস এবং পারস্পরিক শ্রদ্ধার ঐতিহাসিক সম্পর্ক রয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, প্রযুক্তি এবং সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে দেশ দু’টির মধ্যে সম্পর্ক জোরদার হচ্ছে।
More Stories
ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে ঘাঁটি দিচ্ছে না ভারত
ইরানের বিরুদ্ধে যুদ্ধে ভারতীয় বন্দর ব্যবহারের মার্কিন দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি। বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়...
বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করলেন প্রণয় ভার্মা
শান্তিপ্রিয় বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেন, আমরা একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপ্রিয়, প্রগতিশীল...
শুধু পক্ষপাতদুষ্ট-সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা
বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, শুধুমাত্র পক্ষপাতদুষ্ট ও সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী...
জামায়াতের সঙ্গে আলোচনাকে নিয়মিত বৈঠকের প্রেক্ষাপটে দেখা উচিৎ: ভারত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এ বছরের শুরুর দিকে ভারতের একজন কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছিলেন। বার্তা সংস্থা রয়টার্সের...
বাংলাদেশের সঙ্গে যোগাযোগের একাধিক চ্যানেল খোলা রয়েছে: ভারতের সেনাপ্রধান
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, ‘যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের...
ঢাকা-করাচি ফ্লাইটের জন্য আকাশসীমা ব্যবহার করতে দেবে কিনা, জানাল ভারত
দীর্ঘ বিরতির পর আগামী ২৯ জানুয়ারি থেকে আবারও সরাসরি আকাশপথে যুক্ত হচ্ছে ঢাকা ও করাচি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই ফ্লাইটটি...
