প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশের জুলাই আন্দোলনকে নিয়ে ভারতীয় মিডিয়া অনেক আজে বাজে কথা লিখে তবে আমার মনে হয় আমাদের এই প্রামাণ্য চিত্রগুলো ভারতীয় মিডিয়ার জন্য এক একটি চপেটাঘাত। তিনি বলেন, নব্বই এর আন্দোলনে মেয়েদের সংখ্যা কম থাকলেও জুলাইয়ের আন্দোলনের অগ্রভাগে ছিল মেয়েরা। শাহবাগ দখলেও মেয়েদের ভূমিকা ছিল। কি অভূতপূর্ব।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে জুলাই আন্দোলনের প্রামাণ্য চিত্র প্রদর্শনী শেষে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় শফিকুল আলম আরও বলেন, খুবই আনন্দের বিষয় এই যে ইতিহাস তৈরি হলো। যারা এই প্রত্যন্ত অঞ্চলে রয়েছেন কিংবা ঢাকার বাইরে রয়েছেন, জুলাই আন্দোলনের ইতিহাসে তাদেরও অংশগ্রহণ রয়েছে। কেউ কেউ বলার চেষ্টা করেন যে, ঢাকার বাইরে কোন আন্দোলন হয়নি। এই ডকুমেন্টারিগুলো তারই প্রমাণ।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি জুবায়ের রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ আলোচক ছিলেন নেত্র নিউজের এডিটর ইন চিফ তাসনিম খলিল। পরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির বিদায়ী কমিটির সদস্য ও অতিথিদের মাঝে ক্রেষ্ট তুলে দেয়া হয় এবং নতুন কমিটিকে বরণ করে নেয়া হয়।
More Stories
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ গেছে ৫ বাংলাদেশির : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। চলমান পরিস্থিতিতে ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি নাগরিকদের...
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
