আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল আশাবাদ ব্যক্ত করে বলেছেন, জুলাই হত্যাকাণ্ডের তিন-চারটি মামলার রায় চলতি বছরের অক্টোবরের মধ্যেই পাওয়া যাবে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে জুলাই হত্যাকাণ্ডের বিচার ও গায়েবি মামলা প্রত্যাহার বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করার সময় তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
আসিফ নজরুল বলেন, জুলাই হত্যাকাণ্ডের বিচারের যথেষ্ট অগ্রগতি হয়েছে। চলতি মাসেই চারটি মামলার তদন্ত শেষ হবে। এরপর যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিক বিচার শুরু হবে। তবে এ কাজ শুরু করতে তিন সপ্তাহ লাগবে। আইন অনুযায়ী এই সময় ডিফেন্স টিমকে দিতে হয়। মূলত, তাদের প্রস্তুতির জন্য। ঈদের পর এপ্রিলে মামলার সাক্ষ্যগ্রহণ পর্ব শুরু হবে।
তিনি বলেন, এ আদালতে সাক্ষ্যগ্রহণ ঘন ঘন হয়। তাই আশা করছি, আগামী অক্টোবরের মধ্যে তিন-চারটি মামলার রায় হবে। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা, শীর্ষস্থানীয় পুলিশ এবং প্রশাসনিক কর্মকর্তা আসামি রয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর জুলাই গণহত্যার তিন শতাধিক অভিযোগ জমা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত প্রসিকিউশন অফিস ১৬ অভিযোগ মামলা হিসেবে দায়ের করেছে।
সাইবার সিকিউরিটি অ্যাক্টের মামলাগুলো প্রত্যাহার করা হচ্ছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, সাইবার নিরাপত্তা আইনে করা ৩৯৬টির মধ্যে ৩৩২টি মামলা এরই মধ্যে প্রত্যাহার করা হয়েছে। আগামী ফেব্রুয়ারির মধ্যে সব মামলা প্রত্যাহার করা হবে। এছাড়া ১৬ হাজার ৪৩৯টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের জন্য তালিকাভুক্ত করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ২১৪টি মামলা এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার হবে। আর ৫৩টি মামলা প্রত্যাহারের গেজেট আজকালের মধ্যে প্রকাশ করা হবে।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
