বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ডেভিল হান্ট অপারেশন করছেন ঠিক আছে, কিন্ত বনে জংগলে ডেভিল না খুঁজে সরকারি দফতরে ঘাপটি মেরে থাকা ডেভিলদের খুঁজে বের করুন।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে কমলাপুরসহ বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়াম সংলগ্ন স্থানে ঢাকা মহানগর দক্ষিণের মুগদা থানা বিএনপি আয়োজিত “রাষ্ট্র সংস্কারে তারেক রহমানের ৩১ দফা ও জনসম্পৃক্তি ” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, সরকারী সব প্রতিষ্ঠানে এখনো আওয়ামী প্রেতাত্মারা বসে আছে। এরাই এই সরকারকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে।
বিএনপির নির্বাচন চাওয়ার দাবীর সমালোচনার জবাবে মির্জা আব্বাস বলেছেন, বিএনপি মানুষের ভোটাধিকারের জন্যইতো দেড় যুগ ধরে আন্দোলন করেছে, কর্মীরা জীবন দিয়েছে রক্ত দিয়েছে- এটাতো নতুন দাবী নয়।
তিনি স্হানীয় সরকার নির্বাচনের পরিকল্পনার সমালোচনা করে বলেন, আমরা আন্দোলন করেছি সংসদ নির্বাচনের জন্য আর কেউ কেউ চাচ্ছেন স্হানীয় নির্বাচন দিতে। তাঁরা জানেন না এখন গর্তে লুকিয়ে থাকা আওয়ামী ফ্যাসিস্টরা স্হানীয় নির্বাচনের ফাঁক ফোকর দিয়ে মাথা বের করবে।এটা অশূভ চক্রান্ত।
গতকাল বিএনপি মহাসচিবের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষকে স্বাগত জানিয়ে তিনি বলেন, সতর্ক থাকতে হবে যেন কোন ষড়যন্ত্র এ নির্বাচন বানচাল করতে না পারে।
নগর বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালাটির সঞ্চালক ছিলেন মহানগর সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
