বিশেষ ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় প্রায় ২৭ হাজার প্রবাসী বাংলাদেশিকে পাসপোর্ট দেওয়া হয়েছে। গত এক মাসে তাদের হাতে এসব বাংলাদেশি পাসপোর্ট তুলে দেওয়া হয়।
সোমবার (১০ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মালয়েশিয়ায় এক মাসব্যাপী (১২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত) বিশেষ ব্যবস্থায় ২৬ হাজার ৯৬১ জন প্রবাসীর কাছে পাসপোর্ট বিতরণ করেছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন।
গত ১২ জানুয়ারি থেকে বিশেষ ব্যবস্থায় পাসপোর্টি বিতরণ শুরু করে হাইকমিশন। এর ধারাবাহিকতায় ১৪ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত (সরকারি ছুটির দিনসহ) হাইকমিশন থেকে হাতে হাতে পাসপোর্ট বিতরণ করা হয়েছে।
এছাড়া অনলাইন অ্যাপয়েন্টমেন্ট-এর ভিত্তিতে মোবাইল কন্স্যুলার টিমের মাধ্যমে প্রতিটি ছুটির দিনে রাজধানী কুয়ালালামপুরের বাইরের বাংলাদেশি প্রবাসী অধ্যুষিত শহর যেমন পেনাং, জহরবারু, মেলাক্কা, কুয়ানতান ও কেলাং শহরে পাসপোর্ট বিতরণ করা হয়েছে। এ সময়ের মধ্যে পেনাং ও জহরবারুতে একাধিকবার কন্স্যুলার টিম পাঠানো হয়েছে।
এর পাশাপাশি পোস লাজু (মালয়েশিয়ার পোস্ট অফিস) এর মাধ্যমেও অনলাইন আ্যপোয়েনমেন্টের ভিত্তিতে পাসপোর্ট বিতরণ অব্যাহত রয়েছে। হাইকমিশনের সকল অনুবিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পাসপোর্ট বিতরণ কার্যক্রমে সম্পৃক্ত করা হয়েছে। হাইকমিশনার নিজে একাধিক স্পটে গিয়ে পাসপোর্ট বিতরেণ কার্যক্রম পরিদর্শন করেছেন। এছাড়া ছুটির দিনসহ হাইকমিশনার, ডেপুটি হাইকমিশনার, প্রতিরক্ষা উপদেষ্টা, মিনিস্টারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অফিসে অবস্থান করেন এবং পাসপোর্ট বিতরণ কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করেন।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
