অমর একুশে বইমেলার একটি স্টলে বিতর্কিত লেখিকা তসলিমা নাসরীনের বই বিক্রি ও ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় শতাব্দী ভব নামের এক লেখককে বইমেলা থেকে বের করে দিয়েছে উত্তেজিত জনতা।
‘সব্যসাচী’ নামের ওই স্টলে ভাঙচুরও চালানো হয়। পরে শিক্ষার্থীদের উত্তেজনার মুখে স্টলটি সাময়িক বন্ধ করে দেয় পুলিশ।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের সব্যসাচী স্টলের সামনে এমন ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একদল শিক্ষার্থী সব্যসাচী স্টলে তসলিমা নাসরীনের বই বিক্রি করা দেখে সেখানে ভিড় জমান। শতাব্দী ভব নামের ওই লেখক তখন সেখানেই বসেছিলেন। শিক্ষার্থীরা তসলিমা নাসরীনের বই বিক্রি কেন করছেন জানতে চাইলে তাদের ‘জঙ্গি’ বলেন ওই লেখক। ফলে শিক্ষার্থীরা উত্তেজিত হয়। এক পর্যায়ে শতাব্দী ভব ‘জয় বাংলা’ স্লোগান দিলে উত্তেজিত শিক্ষার্থীরা তাকে মারতে গেলে পুলিশ বাধা দেয় এবং তাকে নিয়ে চলে যায়।
ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন শিক্ষার্থী বলেন, আমরা এখানে এসে দেখতে পেয়েছি সব্যসাচী স্টলে প্রকাশ্যে তসলিমা নাসরীনের বই বিক্রি করছে। পরবর্তীতে আমরা কারণ জানতে চাইলে ওই লোক আমাদের জঙ্গি বলে ও জয় বাংলা স্লোগান দেয়। ওই লেখক জয় বাংলা স্লোগান দিয়ে আমাদের গায়ে হাত তুলেছে। সে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। আমরা এর বিচার চাই।
প্রত্যক্ষদর্শীরা আরও বলেন, শিক্ষার্থীরা ওই লেখককে মারতে গেলে পুলিশ বাধা দেয় এবং তাকে নিয়ে বইমেলার বাইরে চলে যায়। এসময় শতাব্দী ভব উত্তেজিত শিক্ষার্থীদের কাছে ক্ষমা চান।
More Stories
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ গেছে ৫ বাংলাদেশির : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। চলমান পরিস্থিতিতে ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি নাগরিকদের...
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
