বুলডোজার দিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা শুরু করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এর আগে বাড়িটিতে জড়ো হয়ে ভাঙচুর করে আগুন দেওয়া হয়।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে বাড়িটি ভাঙার কাজ শুরু হয়। এর আগে রাত সাড়ে ১১টার দিকে বাড়িটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়।
সরেজমিনে আরও দেখা যায়, ধানমন্ডি-৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে কয়েক হাজার ছাত্রজনতা অবস্থান করছেন। আর ভবনের ভেতরে আগুন জ্বলছে। এর মধ্যে দিয়েই বুলডোজার দিয়ে ভবন ভাঙার কাজ শুরু করেছে ছাত্রজনতা।
একই সঙ্গে শিক্ষার্থীরা বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছেন। এককথায় পুরো উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে ধানমন্ডি-৩২ এলাকায়।
এদিন রাত ৮টার সময় গেট ভেঙে বাড়ির ভেতরে ঢুকেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বুলডোজার দিয়ে বাড়িটি ভাঙার কথা থাকলেও শিক্ষার্থীরা নিজ হাতেই ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। বাড়িটির মধ্যে থাকা বঙ্গবন্ধুর মোড়ালটি ইতোমধ্যে ভেঙে ফেলা হয়েছে।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ (বুধবার) রাত ৮টার দিকে বাড়িটিতে প্রবেশ করেন তারা। এরপর বিভিন্ন স্লোগান দিয়ে ভাঙচুর শুরু করেন বিক্ষুব্ধ ছাত্রজনতা।
এর আগে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল অধিবেশনে যোগদানের ঘোষণা দেন। এর প্রতিবাদে বুধবার রাত ৯টার দিকে ‘লং মার্চ টু ধানমন্ডি-৩২’ কর্মসূচির ঘোষণা দেয় জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স।
এ ছাড়া সন্ধ্যায় ‘ছাত্র-জনতা আন্দোলন’ নামে ফেসবুকে বিভিন্ন পেজে কর্মসূচির ঘোষণা দিয়ে পোস্ট করা হয়।
More Stories
যুক্তরাষ্ট্র-বাংলাদেশ চুক্তি সই, নতুন যে সুবিধা পাওয়া যাবে
যুক্তরাষ্ট্রের সঙ্গে রেসিপ্রোকাল ট্রেড (এআরটি) চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। যেখানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত পাল্টা শুল্কহার ১ শতাংশ...
দায়িত্ব অর্পণ করে, বিদায় নিয়ে নিজ কাজে ফিরে যাব : প্রধান উপদেষ্টা
নির্বাচনের ফলাফল যাই হোক না কেনো, ব্যক্তিগত বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিতে আসন্ন নির্বাচনে অংশগ্রহণকারী...
এএফপিকে বললেন তারেক রহমান : নিরঙ্কুশ জয়ের প্রত্যাশা, তবে সামনে ‘বিশাল’ চ্যালেঞ্জ
বাংলাদেশের প্রধানমন্ত্রী পদের শীর্ষ প্রার্থী তারেক রহমান বলেছেন, চলতি সপ্তাহের নির্বাচনে জয়ী হলে সামনে তার জন্য ‘বড়’ চ্যালেঞ্জ অপেক্ষা করছে।...
বিজয় যেমন গণতন্ত্রের অংশ, তেমনি পরাজয়ও: প্রধান উপদেষ্টা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের উদ্দেশে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, ব্যক্তিগত...
ভোট বেশি পড়লে বিএনপি, কম পড়লে জামায়াত সুফল পাবে: বিআইডিডি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের হার ৬৫ থেকে ৬৮ শতাংশ হলে বিএনপির নেতৃত্বাধীন জোট একক সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে। আর ভোট...
র্যাব-ডিজিএফআই বিলুপ্ত চাইলেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও সামরিক গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই) এর বিরুদ্ধে গুম-খুনের মতো অপরাধের অভিযোগ...
