তত্ত্বাবধায়ক সরকার আমলে ২০০৮ সালে যুক্তরাজ্যে পাড়ি জমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর ধরে সপরিবারে লন্ডনে বসবাস করছেন তিনি। তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার যোবায়দা রহমানের বড় মেয়ে জায়মা রহমান।
দীর্ঘদিন ধরে দেশের বাইরে বসবাস করলেও বেগম খালেদা জিয়ার বড় নাতনি জায়মা রহমানকে নিয়ে বিএনপির নেতাকর্মীদের আগ্রহের কোনো কমতি নেই। ২০১৯ সালে ব্যারিস্টারি পাশ করার পর থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে রাজনীতিতে আসার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়। গেল ৫ আগস্ট শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে দেশে রাজনৈতিক পরিবেশে এক ধরনের পরিবর্তন এসেছে, যা জায়মা রহমানের রাজনৈতিক ভবিষ্যতের দিকে নজর আরও বাড়িয়েছে।
এই আলোচনার রেশ কাটতে না কাটতেই, জায়মা রহমান এখন তারেক রহমানের প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিতে যাচ্ছেন। বিশ্লেষকরা একে জিয়া পরিবারের তৃতীয় প্রজন্মের রাজনীতিতে প্রবেশ হিসেবে দেখছেন। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবং বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ রাজনৈতিক নেতারা, ব্যবসায়ী এবং পেশাজীবীরা। এমন একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করার মাধ্যমে জায়মা রহমান রাজনীতির মঞ্চে তার পদচারণা শুরু করবেন।
ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশ নেওয়ার কথা ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর। তবে, বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে থাকায় তারেক রহমান এই অনুষ্ঠানে অংশ নিতে পারছেন না। তার পরিবর্তে, বিএনপি তার প্রতিনিধি হিসেবে জায়মা রহমানকে পাঠাচ্ছে।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছাড়াও বিশ্বজুড়ে বিভিন্ন দেশের নেতারা অংশ নেবেন। জায়মা রহমান এই সুযোগে বিভিন্ন দেশের রাজনৈতিক, ব্যবসায়িক ও পেশাজীবী নেতাদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পাবেন, যা তার জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হতে পারে।
জায়মা রহমানের এই অংশগ্রহণকে অনেকেই তার আনুষ্ঠানিক রাজনীতিতে প্রবেশের ইঙ্গিত হিসেবে দেখছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তিনি একটি রাজনৈতিক পরিবারের সন্তান হওয়ায় রাজনীতিতে তার আসার সম্ভাবনা দীর্ঘদিন ধরেই আলোচনা হচ্ছে। বিশ্লেষক মহিউদ্দিন খান মোহন মনে করেন, ভারতীয় রাজনীতিতে গান্ধী পরিবার যেমন ধারাবাহিক নেতৃত্ব দিয়ে আসছে, তেমনি বাংলাদেশেও জিয়া পরিবার থেকে নতুন নেতৃত্ব আসা স্বাভাবিক।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ মনে করেন, দলের ঐক্যবদ্ধতায় জায়মা রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। বিএনপির একাধিক নেতা মনে করেন, ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’-এ অংশগ্রহণের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিএনপির প্রতিনিধিত্ব করবেন জায়মা, যা তার ভবিষ্যৎ রাজনৈতিক ভূমিকার দিকেও ইঙ্গিত দিতে পারে।
ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পুত্র রাজিব গান্ধী, স্ত্রী সোনিয়া গান্ধী, প্রিয়াংকা গান্ধী, রাহুল গান্ধী, পাকিস্তানের ভুট্টো পরিবারের প্রয়াত বেনজির ভুট্টো, তার স্বামী, ছেলে মেয়েরা রাজনীতিতে সক্রিয়। বিশ্বে বহুদেশে দলের হাল ধরেছেন পরিবারের যোগ্য সদস্যরা।
এদিকে রোববার যুক্তরাষ্ট্রে রওনার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘রিপ্রেজেন্ট’ করবেন তার মেয়ে জাইমা রহমান। জায়মা রহমান লন্ডন থেকে যোগ দেবেন। আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি ওয়াশিংটনে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠান হবে। ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ হচ্ছে যুক্তরাষ্ট্রের জাতীয় ও আন্তর্জাতিক নেতাদের মধ্যে সংলাপের একটি প্ল্যাটফর্ম।
More Stories
দায়িত্ব ছাড়ার পর যে ৩ কাজ করবেন প্রধান উপদেষ্টা
আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটের পর বিজয়ী দলের হাতে ক্ষমতা তুলে দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তারপর তিনি কি...
টেলিফোন আলাপের পর এবার জেদ্দায় বৈঠকে তৌহিদ হোসেন-ইসহাক দার
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
উগ্রবাদ থেকে দেশকে মুক্ত করতে হলে তারেক রহমানের বিকল্প নেই : মতিউর রহমান
বাংলাদেশ অস্তিত্বের সংকটে যেভাবে পড়ে যাচ্ছে, যেই উগ্রবাদ আমাদের গ্রাস করার চেষ্টা করছে সেই উগ্রবাদ থেকে দেশকে মুক্ত করতে হলে...
আসুন দেশের মানুষের জন্য কাজ করি: সাংবাদিকদের তারেক রহমান
দেশের মানুষের জন্য নিজের কর্মপরিকল্পনা সাংবাদিকদের সামনে তুলে ধরে সবার সহযোগিতা চেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আসুন দেশের...
বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন নিয়ে যা বলছে যুক্তরাষ্ট্র
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়ায় দৃঢ় সমর্থন অব্যাহত রাখার কথা জানিয়েছে...
তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৫টার দিকে...
