ভারতে বসবাস করা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা, সে বিষয়ে বাংলাদেশ সরকারের কোনো তথ্য জানা নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। একইসঙ্গে শেখ হাসিনা দেশটিতে কোন বিবেচনায় থাকছেন তা সরকার ভারতের বিবেচনাধীন বিষয় হিসেবে দেখছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা বলেন মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। মুখপাত্র বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন কি না সে তথ্য আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে নেই। এ ছাড়া, তিনি কোন স্ট্যাটাসে আছেন সেটা ভারত সরকারের বিবেচনাধীন বিষয়।’
ভারতের সঙ্গে সব ধরনের চুক্তি পর্যালোচনার দাবি তোলা হচ্ছে। এ প্রসঙ্গে রফিকুল আলম বলেন, ‘ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে হয়েছে। কোনো মন্ত্রণালয় ও সংস্থা পর্যালোচনা অনুভব করলে, করতে পারে। ভারতের সঙ্গে যেসব চুক্তি হয়েছে, তার সব চুক্তি প্রকাশিত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া আছে, এগুলো পাবলিক ডোমেন।’
ভারতের সঙ্গে কোনো গোপন চুক্তি আছে কিনা-জানতে চাইলে মুখপাত্র সেটা তার জানা নেই বলে উল্লেখ করেন। দিল্লিতে বাংলাদেশ নতুন হাইকমিশনার হিসেবে বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব পশ্চিমের দায়িত্ব থাকা পেশাদার কূটনীতিক রিয়াজ হামিদুল্লার জন্য এগ্রিমো চাওয়া হয়েছে। এগ্রিমো এসেছে কিনা বা কবে নাগাদ দিল্লিতে দূত পাঠাতে পারবে সরকার জানতে চাওয়া হয় মুখপাত্রের কাছে।
জবাবে তিনি বলেন, আমরা এগ্রিমো চেয়েছি এবং ভারত থেকে এটার উত্তরের জন্য অপেক্ষায় আছি রয়েছি। সাধারণত এগুলা নির্দিষ্ট কোনো সময়সীমা নাই। তবে দুই থেকে চার মাসের মধ্যে হয়ে যায়।
সম্প্রতি সীমান্ত পরিস্থিতি নিয়ে ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হয়। ভারতীয় দূতকে ডাকার ২৪ ঘণ্টার ব্যবধানে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার নুরাল ইসলামকেও তলব করে ভারত সরকার।
বাংলাদেশ দূতকে ডাকার বিষয়ে এক প্রশ্নের জবাবে রফিকুল আলম বলেন, দুই পক্ষকে ডাকা হয়েছে। এটা একটা বিস্তারিত বিষয়। এটার বিস্তারিত প্রতিবেদন আমার কাছে নাই।
More Stories
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশটি আমাদের সবার। এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনাদের সহযোগিতা থাকলে...
সরকার ভুল পথে হাঁটলে ঠিক পথ দেখাবে এনসিপি: নাহিদ ইসলাম
সরকারি দল যদি ভুল পথে হাঁটে, তবে তাদের সঠিক পথ দেখাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক...
সৌদি আরবে বুধবার চাঁদ দেখার আহ্বান, পরদিন হতে পারে ঈদ
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এই চাঁদ দেখার...
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন,...
