সংস্কার কমিশনগুলোর দেওয়া প্রস্তাব বাস্তবায়নে আগামী এক মাসের মধ্যে একটি রোডম্যাপ তৈরি করার চিন্তা রয়েছে অন্তর্বর্তী সরকারের।
বুধবার চারটি সংস্কার কমিশনের সুনির্দিষ্ট সুপারিশমালা প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ার পর বিকেলে এই বিষয়ে সংবাদ সম্মেলনে আসেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
“এক মাসের মধ্যে আমরা একটা রোডম্যাপ তৈরি করতে সক্ষম হব বলে মনে করি,” বলেন তিনি।
প্রধান উপদেষ্টার দপ্তর সংবাদ সম্মেলনটি আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন উপদেষ্টা আসিফ নজরুল, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও প্রেস সচিব শফিকুল আলম।
রিজওয়ানা হাসান বলেন, “সংস্কার কমিশনের এই রিপোর্টগুলো নিয়ে কমিশন প্রধানরা বসে পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন। এ জন্য আগামীকালই একটা প্রজ্ঞাপনের মাধ্যমে ছয়টি কমিশনের মেয়াদ আরো একমাস বাড়িয়ে দেওয়া হবে।”
বুধবার চার কমিশনের সুপারিশ জমা হয়েছে। বাকি দুটির সুপারিশমালা ৩১ জানুয়ারির মধ্যে জমা হয়ে যাবে বলে আশা প্রকাশন রিজওয়ানা হাসান। তবে তিনি এ-ও বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতৈক্যের ভিত্তিতেই সুপারিশমালা বাস্তবায়নে হাত দেবে অন্তর্বর্তী সরকার।
“রাজনৈতিক দলগুলোর কিছু দাবি আছে, জনগণেরও কিছু দাবি আছে। উভয় পক্ষের কিছু যৌথ দাবি আছে। আমরা একমাসের মধ্যে একটা রোডম্যাপ তৈরি করতে সক্ষম হব বলে মনে করি।”
More Stories
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশটি আমাদের সবার। এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনাদের সহযোগিতা থাকলে...
সরকার ভুল পথে হাঁটলে ঠিক পথ দেখাবে এনসিপি: নাহিদ ইসলাম
সরকারি দল যদি ভুল পথে হাঁটে, তবে তাদের সঠিক পথ দেখাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক...
সৌদি আরবে বুধবার চাঁদ দেখার আহ্বান, পরদিন হতে পারে ঈদ
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এই চাঁদ দেখার...
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন,...
