সরকারি কর্মকর্তাদের ‘তেল মারা’ বন্ধ করতে হবে—এমন মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম বলেছেন, “ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে, পরে দেখা যাবে। আপনারা এখন কঠোর হবেন। কোনো অবস্থায় কাউকে ছাড় দেবেন না।”
রবিবার (১২ জানুয়ারি) বিকেলে মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার কুসুমপুর জাগরণী সংসদ মাঠে ঢাকা ব্যাংক আয়োজিত সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির ‘কৃষিজ যন্ত্রপাতি হস্তান্তর’ অনুষ্ঠান আয়োজিত হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এমন মন্তব্য করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন, “কেউ যাতে নদীতে অবৈধভাবে বালু উত্তোলন না করতে পারে, এজন্য স্থানীয় প্রশাসনকে বালু মহাল ইজারা দেওয়ার সময় মহালের সীমানা চিহ্নিত করে দিতে বলা হয়েছে। নৌ-পুলিশের যানবাহন স্বল্পতার কারণে অভিযান পরিচালনায় সমস্যা হয়। এখন থেকে কোস্টগার্ড অভিযান পরিচালনা করবে। নৌ-পুলিশ কোস্ট গার্ডের সঙ্গে থেকে সহযোগিতা করবে।”
রাজনৈতিক নেতাদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা রাজনীতি করেন, তাতে কোনো আপত্তি নেই। তবে আপনারা যদি আইনশৃঙ্খলা ভঙ্গ করেন, তাহলে কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না।”
অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় স্থানীয় কৃষকের মধ্যে ৩০টি পাওয়ার টেলার ও ৪০টি সেলো মেশিন হস্তান্তর করা হয়।
এ সময় মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা-তুল-জান্নাত ও পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার উপস্থিত ছিলেন।
পরে উপদেষ্টা উপজেলার বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে ‘তারুণ্যের উৎসব-২০২৪’ এর তারুণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
More Stories
ছাত্রশক্তির নেত্রী জেদনীকে বিয়ে করলেন এনসিপির হান্নান মাসউদ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বিয়ে করেছেন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী...
খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন, থামানো গেছে অভ্যন্তরীণ রক্তক্ষরণ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য জানিয়েছেন, মেডিকেল বোর্ডের পরামর্শেই শুক্রবার বিকেলে খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন...
২৪-এর অভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে হয়নি, ফ্যাসিস্ট সংস্কৃতির বিরুদ্ধে হয়েছিল: নাহিদ
২৪-এর গণ-অভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয়, বরং ফ্যাসিস্ট সংস্কৃতির বিরুদ্ধেই হয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর...
মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞার ঝুঁকিতে আরও ৩০ দেশ
যুক্তরাষ্ট্র তাদের ভ্রমণ নিষেধাজ্ঞায় থাকা দেশের সংখ্যা বাড়িয়ে ৩০-এর বেশি করতে যাচ্ছে। দেশটির হোমল্যান্ড সিকিউরিটিমন্ত্রী ক্রিস্টি নোম এ কথা জানিয়েছেন।...
খালেদা জিয়াকে লন্ডন নিতে জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিতে জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসছে। কাতার সরকারের...
নিবন্ধন পাচ্ছে ‘আমজনতার দল’, প্রতীকের বিষয়ে যা জানা গেল
তারেক রহমানের নেতৃত্বাধীন আমজনতার দল অবশেষে নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে যাচ্ছে। একই সঙ্গে জনতার দল নামের আরেকটি দলও...
