বাংলাদেশে ইউরোপীয় দেশগুলো যাতে ভিসা সেন্টার খোলে, সেই চেষ্টা চলমান আছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের চীন সফর উপলক্ষে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
রফিকুল আলম বলেন, ইউরোপের যে দেশগুলোর দূতাবাস বাংলাদেশে নেই, তারা যাতে বাংলাদেশে ভিসা সেন্টার স্থানান্তরিত করে, সে বিষয়ে কয়েক মাস ধরে বাংলাদেশ ওই দেশগুলোকে অনুরোধ জানিয়ে আসছে।
তিনি বলেন, এরই মধ্যে বুলগেরিয়া বাংলাদেশে ভিসা সেন্টার স্থাপনের উদ্যোগ নিয়েছে বলে আমরা জানতে পেরেছি। রোমানিয়া ক্ষেত্রবিশেষে কখনো ভিয়েতনাম, কখনো বা থাইল্যান্ড থেকে ভিসা নেওয়ার ব্যবস্থা করেছে।
তবে এই ব্যবস্থা সম্পূর্ণ অস্থায়ী উল্লেখ করে তিনি আরও বলেন, ইউরোপের আরও কয়েকটি দেশ যাতে বাংলাদেশে ভিসা সেন্টার খোলে, সে জন্য আমাদের প্রচেষ্টা চলমান আছে। তবে এখানে একটি বিষয় বিবেচনায় আনতে হবে যে, এমন ব্যবস্থা গ্রহণের আগে ওই দেশগুলোকেও অনেক ধরণের অনুমোদন নিতে হয়, এ ধরণের সিদ্ধান্ত কোনো দেশই তাড়াহুড়ো করে নিতে পারে না।
তিনি বলেন, এ বিষয়ে ধৈর্য ধারণ করতে সবাইকে অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
আগামী ২০ থেকে ২৪ জানুয়ারি দ্বিপাক্ষিক সফরে চীন যাবেন পররাষ্ট্র উপদেষ্টা। সেখানে চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তিনি। এতে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
তিনি বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে বাৎসরিক বাণিজ্যের পরিমাণ প্রায় ২৫ বিলিয়ন মার্কিন ডলার, যদিও এই বাণিজ্য ভারসাম্য বাংলাদেশের পক্ষে অনুকূল নয়। এই সফরে বাণিজ্য ভারসাম্য পুনর্গঠনের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন খাতে চীনা বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
