প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সংস্কার বেশি চাইলে আরো ৬ মাস বেশি সময় দিতে হবে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকালে কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) মিলনায়তনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম বলেন, রাষ্ট্রের বিভিন্ন খাত সংস্কারে গঠিত ৬ কমিশন ১৫ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দেবে এবং সবার সঙ্গে আলোচনা করেই এ নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে। সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে ভালো একটা নির্বাচন অনুষ্ঠিত হবে ।
প্রেস সচিব বলেন, অন্তর্বর্তী সরকার একটি রোডম্যাপ দিয়েছে। সেই রোডম্যাপের মাধ্যমে দেশের মানুষের মধ্যে একটি জনআকাঙ্খা তৈরি করা সম্ভব হয়েছে। নির্বাচনের ক্ষেত্রে আমরা দু’টি সময় বেধে দিয়েছি। যদি রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চায় তাহলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করব। সংস্কার বেশি চাইলে আরও ছয়মাস বেশি সময় দিতে হবে।
তিনি আরো বলেন, আওয়ামী সরকার পতন এবং অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর দেশের মানুষের মধ্যে আকাশচুম্বি আকাঙ্খা তৈরি হয়েছে। আমরা তাদের আকাঙ্খা বাস্তবায়নে কাজ চালিয়ে যাচ্ছি।
বর্তমান রিজার্ভ নিয়ে শফিকুল আলম আরো বলেন, আমরা দেশকে অনেক স্থিতিশীলতার মধ্যে নিয়ে আসতে পেরেছি। অর্থনীতি যে গতিতে এগোচ্ছিল, সে হিসাবে বর্তমান রিজার্ভ থাকার কথা ছিল ২০ বিলিয়ন ডলার। কিন্তু আছে ২২ বিলিয়ন ডলার। সে হিসাবে বলতে পারি, আমরা ঘুরে দাঁড়িয়েছি
More Stories
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশটি আমাদের সবার। এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনাদের সহযোগিতা থাকলে...
সরকার ভুল পথে হাঁটলে ঠিক পথ দেখাবে এনসিপি: নাহিদ ইসলাম
সরকারি দল যদি ভুল পথে হাঁটে, তবে তাদের সঠিক পথ দেখাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক...
সৌদি আরবে বুধবার চাঁদ দেখার আহ্বান, পরদিন হতে পারে ঈদ
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এই চাঁদ দেখার...
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন,...
