ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ছবি, ভিডিও ফুটেজসহ অন্যান্য তথ্য সংগ্রহ করছে ‘গণ-অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল’। স্বাস্থ্যসেবা বিভাগের আওতায় গঠিত এ সেলে আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে যে কেউ এসব তথ্য ও প্রমাণ জমা দিতে পারবেন।
সবার কাছে ছবি ও ফুটেজসহ সব প্রকার তথ্য আহ্বান করেছে সেল। এই সেলের দলনেতা ও অতিরক্তি সচিব খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ আহ্বান করা হয়।
গণঅভ্যুত্থান চলাকালে ১৬ জুলাই থেকে ৫ অগাস্ট পর্যন্ত সংঘটিত ঘটনাবলীর ধারণকৃত স্থিরচিত্র, ভিডিও ফুটেজ সংগ্রহ করবে তারা।
মানুষের কাছে সংগৃহীত বা সংরক্ষিত থাকা স্থিরচিত্র, ভিডিও ফুটেজ, ডকুমেন্টারি ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য ১৫ ফেব্রুয়ারির মধ্যে গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের গুগল ড্রাইভে (muspecialcell36@gmail.com) আপলোড করার অনুরোধ জানানো হয় গণবিজ্ঞপ্তিতে।
এ ছাড়াও এসব তথ্য হোটেল ইন্টারকন্টিনেন্টালে গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের কার্যালয়ে পেনড্রাইভে করে পাঠানো যাবে, অথবা সরাসরিও হস্তান্তর করা যাবে।
গত ২৭ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগের অফিস আদেশে ‘গণ-অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল’ গঠন করা হয়।
More Stories
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশটি আমাদের সবার। এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনাদের সহযোগিতা থাকলে...
সরকার ভুল পথে হাঁটলে ঠিক পথ দেখাবে এনসিপি: নাহিদ ইসলাম
সরকারি দল যদি ভুল পথে হাঁটে, তবে তাদের সঠিক পথ দেখাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক...
সৌদি আরবে বুধবার চাঁদ দেখার আহ্বান, পরদিন হতে পারে ঈদ
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এই চাঁদ দেখার...
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন,...
