আওয়ামী লীগের কর্মীদের উদ্দেশে বাংলাদেশ খেলাফতে মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, শেখ হাসিনা আপনাদের কল্যাণকামী নেত্রী নন। আপনারা বোঝেননি, ভুল করেছেন। এখন বোঝার চেষ্টা করুন। আপনাদের সর্বনাশ ঘটিয়েছেন অন্য কোনো রাজনৈতিক দল নয়, আপনাদের নেত্রী শেখ হাসিনা। তার পথ পরিহার করে চিন্তাশীল দুর্নীতিমুক্ত আওয়ামী লীগ নেতা থাকলে তাকে সামনে রেখে আওয়ামী লীগের নাম পরিবর্তন করে নতুন করে রাজনীতিতে আসেন। বাংলাদেশের মানুষ আপনাদের স্বাগত জানাবে।
মাওলানা মামুনুল হক বিএনপি-জামায়াতের বিরোধ প্রসঙ্গে বলেন, পারস্পরিক বিরোধের সময় এখনো আসেনি। আপনারা যদি পারস্পরিক বিরোধ মাঠে ময়দানে ছড়িয়ে দেন, আপনাদের বিভেদের সুযোগ নিয়ে ফ্যাসিবাদী সেই স্বৈরচারী রাজনৈতিক শক্তি আবার বাংলাদেশে পুনর্বাসিত হওয়ার সুযোগ পাবে। বিগত ১৫ বছরে যে সকল নেতাকর্মীরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে তাদের সঙ্গে আপনারা গাদ্দারী করবেন। যদি তারা পুনর্বাসিত হওয়ার সুযোগ পায় বীর শহিদদের আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে আপনাদের।
গণসমাবেশে খেলাফত মজলিসের স্থানীয় নেতারা ছাড়াও মাগুরা জেলা জামায়াতের আমির এমপি বাকের বক্তব্য রাখেন।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
