সংস্কার কমিশনগুলোর কর্মকাণ্ডে নির্বাচনের সময় পিছিয়ে যাচ্ছে না বলে মন্তব্য করেছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান ড. আলী রীয়াজ।রবিবার রাতে বেসরকারি এটিএন বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন। তিনি বলেন, নির্বাচনের বিষয়টি আমাদের কমিশনের অংশ নয়। এজন্য আলাদা কমিশন রয়েছে, সেটা তারা দেখবে। সংবিধানে যতটুকু সংশ্লিষ্ট, সেটুকু নিয়ে আমরা কথা বলব।
এই রাষ্ট্রবিজ্ঞানী আরও বলেন, নির্বাচনের বিষয়টি সরকারের প্রশ্ন, এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনা হচ্ছে। সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়া গেলে সেই আলোচনা আরো দৃঢ় হবে।
সংবিধান সংস্কার কমিশনের প্রধান আরও বলেন, দেশ তো রাজনীতিবিদরাই চালাবেন। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসেননি, একটা বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছেন। ১৬ বছর ধরে এ দেশে একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র ছিল। শেষদিকে এসে গত জুলাইয়ে যা হয়েছে, গণহত্যা, নৃশংসতা, শব্দগুলো সেই ভয়াবহতাকে ধারণ করতে পারে না। দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার দেশের মানুষের ওপর এই আচরণ করেছে, কারণ দেশের ব্যবস্থাটা সে রকম ছিল। ফলে দেশে গণতন্ত্র দরকার, তার জন্য নির্বাচন দরকার। তবে নির্বাচন মানেই গণতন্ত্র নয়। আমি যেটা মনে করি, নির্বাচন অবশ্যই হতে হবে। নির্বাচনের জায়গায় যাওয়ার পথ খুঁজতে হবে। মানুষের মাঝে একটি আকাঙ্খা আছে, মানুষ পরিবর্তন দেখতে চায়।
সংস্কার কমিশনের কর্মকাণ্ডে নির্বাচন পিছিয়ে যাচ্ছে কি না, সঞ্চালক হাসান আহমেদ চৌধুরী কিরণের এমন প্রশ্নের জবাবে আলী রীয়াজ বলেন, না, পিছিয়ে যাচ্ছে না। দেখুন, কমিশনগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে ৯০ দিনের জন্য। সেই সময় কি পার হয়েছে? পার তো হয়নি। ফলে কেউ যদি বলে আপনারা এত সময় নিচ্ছেন কেন— যে নির্বাচনব্যবস্থাকে ভেঙেচুরে শেষ করে দেওয়া হয়েছে, এর জন্য ৯০ দিন সময় দেওয়া যাবে না? কোনো আস্থা নেই এই নির্বাচনব্যবস্থার ওপর এবং তার কারণও রয়েছে। ২০১১ সাল থেকে সংবিধান সংশোধন করার নামে নির্বাচনব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে এককেন্দ্রিক শাসনব্যবস্থা তৈরি করা হয়েছে। ফলে এসব সংস্কার করতে আপনাকে এই সময়টুকু তো দিতে হবে।
ড. আলী রীয়াজ বলেন, ‘আমি বুঝতে পারি, রাজনৈতিক দলগুলো চায় দ্রুত নির্বাচন হোক। কিন্তু তার জন্য তো নির্বাচনব্যবস্থাকে একটু ঠিক করতে হবে। ভোটার তালিকা হালনাগাদ করতে হবে। একটি নির্বাচন কমিশন হয়েছে, তাদের দায়িত্ব ভোটার তালিকা হালনাগাদ করা। সেটাও তো বেশি সময় হয়নি। তাদের একটু সময় দিন।’ তিনি বলেন, কমিশন সংবিধান পুনর্লিখন করবে না, বরং সংবিধান সংস্কারে অংশীজনদের মতামতের ভিত্তিতে কিছু সুপারিশ করবে।
More Stories
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশটি আমাদের সবার। এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনাদের সহযোগিতা থাকলে...
সরকার ভুল পথে হাঁটলে ঠিক পথ দেখাবে এনসিপি: নাহিদ ইসলাম
সরকারি দল যদি ভুল পথে হাঁটে, তবে তাদের সঠিক পথ দেখাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক...
সৌদি আরবে বুধবার চাঁদ দেখার আহ্বান, পরদিন হতে পারে ঈদ
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এই চাঁদ দেখার...
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন,...
