বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ও জঙ্গি তৎপরতা বৃদ্ধির আশঙ্কায় ভারত অতিরিক্ত সতর্কতা জারি করেছে। সম্প্রতি দক্ষিণবঙ্গের তিনটি স্পর্শকাতর জেলার সীমান্ত এলাকা পরিদর্শনের পর বিএসএফ-এর দক্ষিণবঙ্গ আইজি মনিন্দর সিং পাওয়ার জওয়ানদের সতর্ক ও সর্বদা সচেতন থাকার নির্দেশ দিয়েছেন। তবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো চরম পদক্ষেপ গ্রহণ না করারও নির্দেশ দেয়া হয়েছে।
আইজি জানান, সীমান্তে নিরাপত্তায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। নদিয়া, মালদা এবং মুর্শিদাবাদ সীমান্তে নিরাপত্তা নিশ্ছিদ্র করতে অতিরিক্ত ২২ কোম্পানি বিএসএফ জওয়ান মোতায়েন করা হচ্ছে। জানা গেছে, রাতে নজরদারির জন্য সর্বত্র নাইট ভিশন ক্যামেরা বসানো হয়েছে। সীমান্ত লাগোয়া গ্রামগুলোতে গোয়েন্দাদের শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করার নির্দেশও দেয়া হয়েছে।
এই বিষয়ে বিএসএফের পক্ষ থেকে বলা হয়েছে, ‘যেখানে কাঁটাতার নেই সেখানে বেড়া দেয়া হচ্ছে। যেখানে বেড়া নেই সেখানে অনুপ্রবেশ হচ্ছে, এটা সঠিক তথ্য নয়। ওখানে আমাদের টহলদারি বাড়ানো হয়েছে। সিসিটিভি, রাতে ফ্লাড লাইট রয়েছে। আমাদের সীমান্তের একদিকে বিএসএফ অন্যদিকে বিজিবি। দুই বাহিনীর সঙ্গে ভাল যোগাযোগ আছে। আমাদের সব সময়ে চেষ্টা থাকে যাতে কোনো অনুপ্রবেশ যেন না ঘটে।’
তবে বাংলাদেশের অশান্ত পরিস্থিতির সুযোগে সীমান্ত দিয়ে সোনা পাচার কয়েকগুণ বেড়েছে। ডিসেম্বরের তিন সপ্তাহে মুর্শিদাবাদ সীমান্তে ৮০৭০ কিলোগ্রাম সোনা আটক করা হয়েছে। এ বিষয়েও বিএসএফকে সতর্ক থাকতে বলা হয়েছে।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
