প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে আইনগত প্রক্রিয়া জোরালোভাবে চলছে। আইনগত প্রক্রিয়া অনুসরণ করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে।
তিনি বলেন, রুলস অব ল মানতে হলে অর্থাৎ আইনগত প্রক্রিয়া অনুসরণের জন্য যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময় দিতে হবে। ইচ্ছা করলেই আইনগত প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা যায় না। শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে বাংলাদেশে বিদ্যমান আইনি প্রক্রিয়া অনুযায়ী কাজ এগিয়ে চলেছে।
২৪ ডিসেম্বর (মঙ্গলবার) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা বারবার বলেছি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চাই। গতকাল ২৩ ডিসেম্বর পররাষ্ট্র উপদেষ্টা এ বিষয়ে কথা বলেছেন। শেখ হাসিনা দ্রুত (সুনার) অর পরে (লেটার) ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
শেখ হাসিনা বিচারের সম্মুখীন হবেন আশাবাদ ব্যক্ত করে শফিকুল আলম আরও বলেন, আমরা দেখেছি যে তার অপরাধগুলো ভয়াবহ। গত ১৫ বছরে যে ভয়াবহ অপরাধগুলো হয়েছে তা চিন্তা করা যায় না। পুরো পৃথিবী এখন ঘুম থেকে উঠে দেখছে যে তার ক্রাইমটা কি ধরনের ছিল।
গুম কমিশনের রিপোর্ট থেকে আমরা জেনেছি গত ১৫ বছরে সাড়ে তিন হাজারের বেশি মানুষ গুম হয়েছেন। হাজার হাজার লোক বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন । জুলাই আগস্টে দেড় হাজারেরও বেশি মানুষ মারা গেছেন।
তিনি বলেন, বিএনপি নেতারা বলছেন বিগত সরকারের আমলে তাদের ৫০ থেকে ৬০ লাখ লোকের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। ওই সময় মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
