বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা ভারত থেকে অপপ্রচার চালিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করছে। প্রচার করা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের মানুষদের ওপর নির্যাতন করা হচ্ছে। যা সত্য নয়। প্রকৃত পক্ষে বাংলাদেশে যে সম্প্রীতি আছে তা ভারতেও নেই। বিএনপি ক্ষমতায় গেলে সব ধর্মের মানুষের স্বাধীনতা নিশ্চিত করা হবে।
রোববার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির আয়োজনে উপজেলার শিবগঞ্জ ডিগ্রী কলেজ মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ১৫ বছর অত্যাচার, নির্যাতন সহ্য করে বিএনপি একটি পরিবেশ তৈরি করেছে। ছাত্ররা সাহস করে রুখে দাঁড়িয়েছে যার কারণে শেখ হাসিনা পালিয়ে গেছে। যার জন্য ছাত্রদের ধন্যবাদ জানায়।
সর্ব সাধারণকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, আমরা দিন শেষে শান্তিতে ঘুমাতে চাই। ৫ আগস্ট পরিবর্তনের জন্য সবাই যেমন একত্রিত হয়েছিলেন প্রয়োজনে আবার মাঠে নামতে হবে নিজেদের অধিকার আদায়ের জন্য।
তিনি বলেন, এদেশে কোনো চাঁদাবাজের ঠায় হবে না, দখলদারদের প্রয়োজনে পুলিশের কাছে সোপর্দ করতে হবে। সাধারণ মানুষ সংস্কার বোঝে না। তারা বোঝে আমি যেন আমরা ভোটটা দিতে পারি। আমার দেশে যেন শান্তি থাকে, জিনিসপত্রে দাম যেন কম হয়, মারামারি-চুরি-ডাকাতি যেন না হয়।
মির্জা ফখরুল বলেন, আমরা ভোট চাচ্ছি এ জন্য যে, ভোটটা দিতে পারলে আমরা আমাদের সঠিক লোক নির্বাচন করতে পারব। সেই লোক পার্লামেন্টে গিয়ে দেশের জন্য ভালো কাজ করবেন। আমাদের দেশটাকে সঠিকভাবে সাজিয়ে দেবেন।
বিএনপি মহাসচিব আরও বলেন, আমাদের জন্য একটি সুযোগ তৈরি হয়েছে। আমরা দেশকে গণতান্ত্রিক পদ্ধতিতে গড়ে তুলব। সবার ভোটাধিকার নিশ্চিত করতে চাই। সঠিক লোক নির্বাচিত হয়ে সংসদে গেলে দেশ ও জনগণের জন্য ভালো কাজ করবেন। কৃষক যাতে ফসলের ন্যায্য মূল্য পায় সেটি নিশ্চিত করা হবে। দেশে কেউ যেন কোনো সিন্ডিকেট গড়ে তোলার সুযোগ না পায় সে বিষয়ে নজর দিতে হবে।
সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য দেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, সহ-সভাপতি আল মামুন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, আব্দুল হান্নান হান্নু, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক এমপি জাহিদুল ইসলাম।
More Stories
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ গেছে ৫ বাংলাদেশির : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। চলমান পরিস্থিতিতে ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি নাগরিকদের...
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
