আবারো পাকিস্তানের করাচি বন্দর থেকে পণ্য নিয়ে বাংলাদেশে আসছে সেই জাহাজ। আগামী শনিবার (২১ ডিসেম্বর) জাহাজটি চট্টগ্রাম বন্দরে নোঙর করবে। গত ১১ ডিসেম্বর যাত্রা করে সেটি।
এর আগে গত ১১ নভেম্বর করাচি থেকে চট্টগ্রামে ভিড়ে পানামার পতাকাবাহী জাহাজ ইউয়ান জিয়াং ফা ঝং। সেবার ২৯৭ একক কনটেইনার আসে। এবার আসছে ৮২৫ একক কনটেইনার।
চট্টগ্রাম বন্দরে এসব নামিয়ে ফিরতি যাত্রায় ১ হাজার ২০০ একক কনটেইনার নেয়ার পরিকল্পনা রয়েছে শিপিং কোম্পানিটির। প্রথম দফায় কনটেইনারে পাকিস্তান থেকে বিভিন্ন ধরনের ভোগ্যপণ্য, পোশাক শিল্পের কাঁচামাল আসে। তবে এবার কি আসছে তা এখনো জানা যায়নি।
শিপিং সূত্র জানায়, দুবাইভিত্তিক কনটেইনার জাহাজ পরিচালনাকারী সংস্থা ‘ফিডার লাইনস ডিএমসিসি’ একটি কনটেইনার জাহাজ দিয়ে নতুন এ সেবা চালু করেছে। বাংলাদেশে কর্ণফুলী লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান রিজেনসি লাইনস লিমিটেড এ সংস্থার বাংলাদেশে স্থানীয় প্রতিনিধি হিসেবে যুক্ত হয়েছে।
কর্ণফুলী লিমিটেডের নির্বাহী পরিচালক আনিস উদ দৌলা বলেন, প্রথম চালানের তুলনায় পাকিস্তান থেকে কন্টেইনার আমদানির সংখ্যা বেড়েছে। বর্তমানে প্রতি ৩৮ থেকে ৪২ দিনে একটি জাহাজ সংযুক্ত আরব আমিরাত থেকে করাচি হয়ে চট্টগ্রামে আসছে। কনটেইনারের পরিমাণ বাড়তে থাকলে এ রুটে জাহাজের সংখ্যা বাড়তে পারে।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
