জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘খুনি হাসিনা ও আওয়ামী লীগের বিচার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। আগামীতে যারা এই বিচারের আগে নির্বাচনের পাঁয়তারা করবে, আমরা তাদের জাতীয় শত্রু ও বেঈমান হিসেবে ধরে নেব।’
সোমবার (১৬ ডিসেম্বর) জাতীয় নাগরিক কমিটি আয়োজিত বিজয় শোভাযাত্রা শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘গত ৫৩ বছরের ফ্যাসিস্ট রাজনীতি ও ’২৪-এর খুনের বিচারবিহীন কোনো দল যদি বাংলাদেশে থেকে যেতে চায়, তাদের আমরা ওয়াশআউট করব, দেশ থেকে বিতাড়িত করব।
নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বাংলাদেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। বাংলাদেশের জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে।
আমরা যখন দেখতে পাচ্ছি, আমাদের সামনে হিন্দুত্ববাদী আগ্রাসন প্রতিনিয়ত বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত করে যাচ্ছে। হিন্দুত্ববাদ ও দিল্লির এক্সটেনশন গত ৫৩ বছরে মুজিববাদী, ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের মানুষের গুম-খুনের জন্য দায়ী ছিল, ’৯০-এর গণ-অভ্যুত্থানের শহীদদের জন্য দায়ী ছিল। ’৭১ সালের পরে বাংলাদেশকে একটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য দায়ী ছিল। কিন্তু বাংলাদেশের তরুণ যুবক সমাজ ২০২৪ সালে দেখিয়ে দিয়েছে যুবকরা কখনো ঘুমাতে পারে না।
আগামীতে বাংলাদেশে যত আক্রমণ আসুক যুবকরা রক্ত দিয়ে সব আক্রমণ প্রতিহত করব।’
বাংলাদেশের সামনে দুটি শত্রু আছে উল্লেখ করে তিনি বলেন, ‘একটি হচ্ছে দিল্লির এক্সটেনশন মুজিববাদী শত্রু এবং অপরটি দিল্লির হিন্দুত্ববাদী শত্রু। এই দুই শত্রুকে আমাদের মোকাবেলা করতে হবে। ঢাকাকে দক্ষিণ এশিয়ায় নেতৃত্ব দিতে হবে।’
তিনি আরো বলেন, ‘জুলাই-আগস্টের দুই হাজার শহীদের খুনের দায়ে শেখ হাসিনাকে অনতিবিলম্বে বাংলাদেশে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।
একই সঙ্গে আজকে আমরা শপথ নিতে চাই, আগামীতে বাংলাদেশে আওয়ামী লীগকে পনুঃগঠন হতে দেব না। মুজিববাদ পুনর্বাসন হতে দেব না। চাঁদাবাজি, টেন্ডারবাজিতে পুনর্বাসন হতে দেব না। বাংলাদেশে আর কোনো বিদেশি তাঁবেদারি প্রতিষ্ঠা করতে দেব না। আজ থেকে আমরা আমাদের তরুণ যুবাদের রক্ত উৎসর্গ করলাম।’
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
