বঙ্গবন্ধুকে মুছে ফেলবেন, এমনটা যারা ভাবেন, তারা আহাম্মকের স্বর্গে আছেন বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।
শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইলের সখীপুরে তার নিজ বাসভবনের সামনে কৃষক শ্রমিক জনতা লীগ উপজেলা শাখার বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন, শেখ হাসিনার আওয়ামী লীগ হলে চলবে না, আওয়ামী লীগ হতে হবে মওলানা ভাসানীর। আওয়ামী লীগ হতে হবে বঙ্গবন্ধুর, শেখ হাসিনার না।
তিনি বলেন, কেউ যদি মনে করেন বাংলাদেশের স্বাধীনতা মুছে ফেলবেন, বঙ্গবন্ধুকে মুছে ফেলবেন, কাদের সিদ্দিকীকে মুছে ফেলবেন তারা আহাম্মকের স্বর্গে আছেন। কারণ স্বাধীনতা থাকলে আমরা থাকবো।
ভারতের সমালোচনা করে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ভারত যেটা করছে সেটা ভালো না। আমেরিকা কবে জানি বলছে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে দিবে, তার নাম কি ট্রাম্প, ট্রাম্প না তার বাপেও পারবে না। আমরা আমেরিকা না, বাংলাদেশ। মুক্তিযুদ্ধের সময় কিঞ্জার পারে নাই। আমরা বিজয় অর্জন করেছি।
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, আওয়ামী লীগ যে দোষে সর্বহারা হয়েছে, সরকার পতনের পর বিএনপি কিন্তু ওই দোষী করছে। জামায়াত কিন্তু বেবি-টেম্পু স্ট্যান্ড দখল করে নাই, বাজার দখল করে চাঁদা ওঠায় নাই, এটা কিন্তু বিএনপি করছে। আগে আওয়ামী লীগ যেখান থেকে চাঁদা নিত এখন বিএনপি সেখান থেকে চাঁদা নেয়। চাঁদার রেট হয়তো বাড়িয়ে দিছে। বন থেকে যেটুকু নেওয়ার নেয়, থানা থেকে যে ভাগ নেওয়ার নেয়। যেখানে যে ভাগ পাওয়া যায় সব নেয়। কিন্তু জামায়াত নেয়নি।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
